
এক মুঠো আলো আছে
কেউ কি নিবেন কিংবা কিনবেন ?
যেমন তেমন আলো নয়,
হারিকিনের টিমটিমে আলো নয়,
আতস বাতির চোখ ঝলসানো ঝলমলে আলো নয়,
কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিশ্রুত আলোও নয়।
বিশুদ্ধ খাটি জ্বল জ্বলে নির্ভেজাল জোনাকির আলো।
কেউ কি নিবেন কিংবা কিনবেন?
এই আলো স্বপ্নে পাওয়া বা বুজরুকি আধ্যাত্মিক আলো নয়,
এই আলতে জ্বর সারে না, স্বপ্ন জনিত সমস্যা কাটে না,
কিংবা কাশি, বাতের ব্যথা তাও সারে না।
ভাঙা প্রেমও জোড়া লাগে না।
এমন নির্দোষ নির্ভেজাল আলো আছে আমার কাছে।
কেউ নিবেন কিংবা কিনবেন কি?
আমার আলো আপনাকে হয়তো আলোকিত করবে না
হয়তো মন ভরিয়ে দেবে না, হয়তো ঘরের কোনে
মোমবাতি হয়ে জ্বলবে না। তবুওতো এক মুঠো আলোর
মালিকানা স্বত্ব পেলেন। বানিজ্যিকরনের এই যুগে
মালিকনা স্বত্ব থাকা বড্ড জরুরি।
তো নেবেন নাকি এক মুঠো আলো?
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



