
তুমি সঙ্গ দিয়েছ বলেই
রাত এত আলোকময়
চাঁদের এত্ত রুপ
তুমি সঙ্গ দিয়েছ বলেই
জোছনা নেমে এলো আমার দুয়ারে
কাদালো হাসালো ভাসালো
ক্লান্তিময় বিছানায় ছড়িয়ে দিল আলো।
তুমি সঙ্গ দিয়েছ বলেই মেঘ আজ আমার অতিথি
কিছু মেঘ আমি মুখে মেখে হয়ে যাব বৈরাগ্য
তুমি ছিলে বলেই তারায় তারায়
কানা কানি করে, হিংসুটে হয় চন্দ্রিমা
আকাশ নুয়ে পরে তেপান্তরের কোলে
তুমি ছিলে বলেই ডেকে ওঠে ককিল
বসন্তের বাহানায়।
তুমি ছিলে বলেই শিমুল এত লাল
জবার বুক চিড়ে চুইয়ে পড়ে রক্তের ধাঁরা
তুমি ছিলে বলেই আমি ছিলাম, আমরা ছিলাম।
তোমার সঙ্গ আমায় মাতাল করে
প্রহরে প্রহরে রাত জাগা লক্ষি প্যাঁচার ন্যায়
জেগে উঠি তোমারি ধ্যানের প্রতিকৃয়ায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



