
সেদিন আকাশে মেঘ ছিল
মেঘ নিংড়ানো জল ছিল
জলে ভেজা আধার ছিল
কেবল তুমি ছিলে না পাশে
তোমার সুবাসিত পরশের আসে
তৃষ্ণার্তের ন্যায় চেয়ে থাকে
চোখ, ফেলে যাওয়া পথের কিনারায়
সিক্ত ঘাসের বুকে মুছে যাওয়া
পদ চিহ্ন অনুসরণ করে প্রিতিক্ষিত নয়ন
পিপাসার্ত হৃদয় কামনার দীপ জ্বেলে
বরষার জলে ভিজে যায়
তুমি ছিলেনা বলে মেঘেরা বড্ড গম্বভির
স্বরে ডেকে ওঠে পূব গগনে
কামুক ময়ূর তার মুদ্রা ভুলে থমকে দাড়ায়
পথের মোড়ে নদির বাঁকে যে বৃক্ষ
শ্রাবনের তিব্র হাওয়ায় ঝাঁকড়া চুলের
বাবরী দুলিয়ে দুলিয়ে ঈশান কোণের মেঘ দূতেরে
আমন্ত্রন করতো, আজ সেও কেমন চুপসে গেছে
মৃয়মান লতার ন্যায়
কেবল তুমি ছিলে না পাশে বলে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



