পুর শহরটা দাপিয়ে বেরাচ্ছে এক ধরনের এক শূন্যতা
তোমর উপস্থিতি বিনা পরিত্যক্ত নগরির মত
একা বোবার মাত দাড়িয়ে আছে ঝিমিয়ে পরা ইমারত গুল
দুই একটা শুকন পাতা তপ্ত লূ হাওয়ায়
ভেসে বেরাচ্ছে নগর ময়,
তুমি নেই তাই কোন রিক্সা বাড়ির সামনে এসে
ক্রিং ক্রিং বেল বাজায় না
আটা নয়টার কোন ঝামেলা নাই,
মিল গেটের সাইরেনটাও আর পো করে বেজে ওঠে না।
তুমি নেই তাই সুর্যটাও সময় মতো জাগে না
আমরো ঘুম ভাংগে না তোমার ভেজা চুলের ঠান্ডা ছোয়ায়।
তুমি নাই তাই বড্ড আলসে লাগে,
চাদরে বালিশে ঝর ওঠে না।
টান টান বিছানায় মৃত বৃক্ষ্যের ন্যায় নিস্প্রান ছন্দপতন আমার ।
স্বপ্ন গুলো এখন আর বেড়াতে আসে না।
আকাশ ভেংগে ঝর আসে না, মেঘের গর্জন ও হয় না।
চাদের জোছনা হলুদ আভায় ভাতের মাড়ের মত টল টল করে।
তুমি নাই তাই মন ভালো নাই
মেঘেরা আর ছায়া দেয় না
পাখিদের গলা ভালো নেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


