যদি কোনোদিন হঠাৎ দেখা হয়ে যায়,
কোনো স্টেশনে, কোনো শ্রবনের দুপুরে,
আমরা হয়তো কিছুই বলব না।
শুধু দুজন মানুষ দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকব।
দূরে হয়তো কোনো সিগন্যালের আলো জ্বলে উঠবে ধীরে,
বৃষ্টির গন্ধে ভিজে যাবে ভুলে যাওয়া সময়ের কিছু স্মৃতি,
তুমি হয়তো অন্যদিকে তাকাবে,
আমিও না বোঝার ছলে মুখ লুকাবো কিছুক্ষণ।
তারপর পরের ট্রেনে তুমিও পা বাড়াবে,
আমিও গন্তব্য খুজে নেব।
একই আকাশের নিচে দুজন দুদিকে ফিরে যাব মানুষের ভিড়ে।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




