সেদিন ক'জন বন্ধু মিলে একটা ক্যাফেতে খেতে গিয়েছি । বন্ধুদের মধ্যে দুজন আমেরিকান,আমরা তিনজন বাঙালী । কথায় কথায় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার প্রসঙ্গ উঠল । আমি বললাম - বাংলাদেশের মানুষ স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পছন্দ করে । প্রধাণত: ফুটবল আর ক্রিকেট । একজন আমেরিকান প্রশ্ন করল - ক্রিকেট তো সারাদিনের খেলা,দর্শকরা এই এতটা সময় শুধুই খেলা দেখে,তারা বোরড্ হয়না ? আনন্দ করার অন্যতম উপাদান হলো ড্রিংক করা । আমেরিকায় দর্শকরা ওয়াইনের বোতল ছাড়া স্টেডিয়ামে যাবার কথা চিন্তাই করতে পারে না । অন্তত: কয়েক ক্যান ্ বিয়ার, তা না হলে তাদের আনন্দ পূর্ণ হয় না । যেহেতু বাংলাদেশের মানুষ ড্রিংক করে না, এতটা সময় তারা কি করে ?
মেজাজ খারাপ করে দেবার মত প্রশ্ন । আমার বলতে ইচ্ছা হল - মাথা মোটা উজবুক, ড্রিংক করা ছাড়া পৃথিবীতে সময় কাটানোর বা আনন্দ করার আর কি কিছুই নেই ? আমি শুধু বললাম - দেখো, আমরা এভাবেই অর্থাৎ ড্রিংক করা ছাড়াই বড় হয়েছি । সময় কাটানো বা আনন্দ করবার জন্য আমাদের ড্রিংক করার দরকার হয় না । আমাদের জন্য এটাই স্বাভাবিক ।
রুঢ় শোনাল কি-না জানি না ।
অন্য জন এবার প্রশ্ন করল - উইকএন্ডে তুমি কি করো বা অফিস থেকে ফিরে সন্ধ্যায় ?
আমি বলতে চাইলাম - ছুটির দিনে অনেক দেরী করে ঘুম থেকে উঠি, তারপর সবাই মিলে গল্প করতে করতে নাশ্তা করি, এরপর আমার ঘরের জানালা দিয়ে সকালের যে একটুকরো রোদ আমার বিছানায় এসে পরে, বসে বসে সেটা গায়ে মাখি, ঐ মিষ্টি রোদটার মধ্যে বসে পেপার পড়ি, একটু গান শুনি, ভেতরটা শান্তিতে আর আনন্দে ভরে ওঠে ..... - এসব বললে ওরা তো কিছুই বুঝবে না, হাঁ করে তাকিয়ে থাকবে । যদি বলি - সন্ধ্যায় ধানমন্ডি লেকের পাড়ে গিয়ে একটু বসি, রাস্তার পাশে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাই , সুযোগ পেলে ম ঞ্চ নাটক দেখি, গ্যালারিতে গিয়ে ছবি দেখি কিংবা এমনি এমনিই রিক্সা দিয়ে ঘুরি, এতেই তো মনটা ভরে যায় ..... এসব ওরা কিছুই বুঝবে না ।
এসব ভাবি আর ওদের জন্য আমার একটু একটু করুণা হতে থাকে । ওদের আনন্দ করার, আনন্দ পাওয়ার বিষয় গুলো বড়ই উচ্চকিত, সব কিছুই ওরা বোধহয় খুব প্রবল ভাবে পেতে চায় । আত্মমগ্নতা, সি্নগ্ধতাকে ওরা কিভাবে বিশ্লেষণ করে, কে জানে !
আচ্ছা, ওদের ওরকম ভেবে কি লাভ, আমাদের মধ্যেই তো অনেকে আমাদের এই রকম জীবন থেকে আনন্দটুকু খুঁজে নিতে জানে না, হয়তোবা পারেও না ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




