মাঝে মাঝে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় । চোখ মেলে তাকাই নি:শব্দে । পাশে একজন ঘুমাচ্ছে । পাশের রুমে আরও দুজন । পাশের বাড়িতে, তার পাশের বাড়িতে, তার পাশের...পুরো এলাকায়, পুরো দেশে, হয়তো পুরো পৃথিবীতে...সবাই , সবাই, সবাই ঘুমাচ্ছে । সমগ্র পৃথিবীর অজস্র ঘুমন্ত মানুষের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচিছ আমি । কি ভয়ংকর !
সেই প্রচীনকাল থেকে, সারাদিন দৌর্দান্ত প্রতাপে পৃথিবীকে শাসন করে রাত হলেই ক্লন্ত মানুষ ঘুমিয়ে পড়েছে । জেগে উঠেছে অন্য এক দল । চীতা'র লাল চোখ জ্বলে উঠেছে ধ্বক্ করে । বাদুর উড়ে গেছে , সারাদিনের বিশ্রাম শেষে, অসীম মহাশূণ্যে ।
আলোকিত দিন মানুষের । অন্ধকার মনুষের জন্য নয় । অন্য কারো জন্য ।
রাতের অন্ধকার তাই চেতনার গভীরে আনে শিরশিরে ভয়ের আবেশ । মানুষের আদিমতম অস্বস্তির নাম অন্ধকার । আদিমতম অনুভূতির নাম ভয় ।
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙ্গে সেই বিপুল অন্ধকার আমাকে আকড়ে ধরে । আমি ভয় পাই ।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




