ভালবাসার প্রথম পত্র
১০ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নির্ঘাত এবার আরেকটি ফেল জমা পড়েছে
ভালবাসার প্রথম পত্রের -
অনেক তম পরীক্ষায় ।
একেবারে ল্যাজে গোবরে প্রেমের
সলিল সমাধি ।
কি জানি কেন
বারেবারে ঘুরেফিরে
এই বে আক্কেল প্রশ্নপত্রটা
বরাবর মুখিয়ে থাকে
আমায় জব্দ করবে বলে !!
শেষমেশ ধর্না দিচ্ছি তোমার দুয়ারে,
নেবে নাকি নিরীহ একটা ছাত্র?
দিনভর তোমার আশায়
থাকব দাঁড়িয়ে গোলাপ হাতে,
খাতার শেষ পৃষ্ঠায় শুধু থাকবে
তোমার নামের আঁকিবুঁকি।
বইয়ের ভাঁজে ভাঁজে
রেখে দেব মুঠো মুঠো ভালবাসার সুগন্ধ
আর গুরুদক্ষিণার নামে
একটা আধ ফালি চাঁদ।
শুধু এবারের মত
উতরে যেতে দিও
নির্ভেজাল ভালবাসার প্রথম পত্র ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো...
...বাকিটুকু পড়ুন
দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন