অন্ধকার নিহারিকা হারিয়ে যাক
প্রবল স্রোতের বাঁকে
জল তৃষ্ণা মিঠে যাক পর্বত শৃঙে,
পুবের আকাশ ঘন কুয়াশা তাড়িয়ে
আশার সূর্য নিয়ে আসুক পৃথিবির বুক চিরে,
সুখের সিঁড়ি নিয়ে উদিত হউক
নতুন বছর।
স্নানসিক্ত গেগ্রিয়ান পঞ্জিকা
শীতের শিউলী পদদলিত করে
ভরে উঠুক পাতাবাহার প্রজাপতি রঙে।
নান্দনিক জীবন কাম্য নয়
রেশমি মখমল কিংবা
এ্যাপলো- স্কয়ার চাই না,
মানুষের অধিকার নিয়ে বাঁচার একটু আশা।
ফ্যাকাসে ভালবাসা নয়
তাজমহল ও প্রত্যাশা নয়,
শধু
চিত্রাহরিণীর খোঁপায় জবা ফুল
গুজিয়ে দীর্ঘ চুম্বন,,,।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


