অ্যাপলের আইপ্যাড ২-কে হারিয়ে আসুসের ট্রিপল-ই প্যাড ‘ট্রান্সফর্মার’ পেলো স্টাফ ম্যাগাজিনের গ্যাজেট অফ দ্য ইয়ার পুরস্কার।
অ্যাপলের আইপ্যাড ২-কে হারিয়ে আসুসের ট্রিপল-ই প্যাড ‘ট্রান্সফর্মার’ পেলো স্টাফ ম্যাগাজিনের গ্যাজেট অফ দ্য ইয়ার পুরস্কার। খবর বিবিসি অনলাইন-এর।
ট্রান্সফর্মার ট্যাবলেটটি মুলত ল্যাপটপ এবং ট্যাবলেটের হাইব্রিড। এ ডিভাইসটি ইয়ার অফ দ্য গ্যাজেট জিততে হারিয়ে দিয়েছে বাজারের অন্যান্য ট্যাবলেটকে।
ট্রিপল-ই সিরিজের ট্রান্সফর্মার ট্যাবলেটটি বাজারে বিক্রির তালিকায় বা সবচেয়ে বেশি ফিচারের ট্যাবলেটের তালিকায় না থাকলেও স্টাফ ম্যাগাজিন কর্তৃপক্ষ গ্যাজেটস অফ দ্য ইয়ার ঘোষণায় ট্রান্সফর্মার ট্যাবলেটটিকে বেছে নেবার কারণ হিসেবে বলেছে, ‘আইপ্যাড ২ কে খুঁতহীন ট্যাবলেট মনে করা হলেও ট্রান্সফর্মার তার চেয়েও বেশি কিছু করতে পারে। এটির কিবোর্ড আরো অনেক বিনোদনের দরজা খুলে দেয়। সবচেয়ে বড়ো কথা হলো কম্বো হিসেবে ডিভাইসটির ব্যবহার।’
স্টাফ ম্যাগাজিনের বাছাই করা সেরা গ্যাজেট হিসেবে ‘ট্রান্সফর্মার’ নির্বাচিত হওয়ায় এটি প্রযুক্তিবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, আইপ্যাড ২ ডিভাইসটি গ্যাজেট অফ দ্য ইয়ার হবে এমন পোক্ত ধারণা থাকলেও ট্রান্সফর্মার হয়ে গেছে ‘সারপ্রাইজ চয়েজ’।
১০.৭ ইঞ্চি মাপের ডিসপ্লে সুবিধার এ ডিভাইসটিতে রয়েছে আইপিএস, টিএফটি, অ্যাকটিভ মেট্রিক্স, মাল্টিটাচ এবং এলইডি ব্যাকলিট। এতে আরও রয়েছে এনভিডিয়া টেগ্রা ২ নামের ১ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইটের র্যাম এবং ৩২ গিগাবাইটের ইন্টিগ্রেটেড ফ্লাশ মেমোরি। এতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৩.১ হানিকম্ব অপারেটিং সিস্টেম। এর ক্যামেরা ১.২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল। এটি ওয়াই-ফাই, ব্লুটুথ ২.১, ইডিআর এবং ৩জি নেটওয়ার্ক সাপোর্ট করে। জিপিএস রিসিভার, প্রায় ৯.৫ ঘণ্টা ব্যাকআপসম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি, সেন্সর ইত্যাদি সুবিধা রয়েছে।
উল্লেখ্য, ট্রিপল-ই প্যাড ট্রান্সফর্মারের নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করেছে আসুস কর্তৃপক্ষ।
প্রযুক্তির বিভিন্ন অ্যাওয়ার্ডের দিক থেকে এ বছর দ্বিতীয়বারের মতো হেরে গেলো অ্যাপল। এবারের টি৩ ব্লগ ফোন অফ দ্যা ইয়ার হিসেবে ঘোষণা করেছে ‘স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২’ কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

