somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আসবে বলে।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এস আহমেদ লিটন

তুমি আসবে বলে,
আমি সাজিয়েছি আমার পৃথিবী,
রঙে রঙে রাঙিয়েছি আমি আমাকে।
তুমি আসবে বলে,
আমি স্বপ্ন বুনেছি, এঁকেছি সবুজ পৃথিবী।
তুমি আসবে বলে,
আমি চাঁদ এঁকেছি, জোছনাকে ধার নিয়েছি।
তুমি আসবে বলে,
রাত জেগে জেগে কবিতা লিখেছি, প্রেমের কবিতা।
গল্প আর গানে ভরেছি আসর।
তুমি আসবে বলে,
দূর গগনে নক্ষত্র গুনে গুনে আজও বসে আছি।
তুমি আসবে বলে,
স্মৃতির ডায়রীখানা বারবার খুলে আকিবুকি করেছি,
রচেছি আমি আমার মত করে।
তুমি আসবে বলে,
কথামালা সাজিয়ে বসে আছি,
গাঁয়ের কথা, শহুরে কথা, ভদ্র কথা, প্রেমের কথা, ভালবাসা কথা,
শত কথা শতভাবে বলব বলে।

তুমি আসবে বলে,
নীলকে এনেছি, সবুজকে এনেছি, সাজিয়েছি আমি আমার ঘর,
দেখ! দেখ! জানালায় নীল পর্দা আর বিছানায় সবুজ চাদর।
তুমি আসবে বলে,
এক আকাশ ভালবাসবে বলে,
আজও পথ পানে চেয়ে বসে আছি।
তুমি আসবে বলে,
এক পৃথিবী ভালবাসবে বলে,
এই দূর দেশে বসে বসে, কল্প রাজ্যের গল্প বুনি, স্বপ্ন আঁকি, স্বপ্ন দেখি।
তুমি আসবে বলে,
এক পশলা ভালবাসার ডালী সাজিয়ে বসে আছি,
হাজার ফুলের মৌ মৌ গন্ধে ভেসে আসছে শুধু তোমার নাম।
তুমি আসবে বলে,
শোভিত হবে বলে,
বারান্দায়, ছাদে হাজার ফুলের পশরা বেঁধেছে,
তুমি আমি দুজনা বিকাল রোদে কিম্বা জোছনা রাতে
বসে বসে খুনসুটি করব বলে।
তুমি আসবে বলে,
নিয়ন বাতির টিপটিপ আলো আঁধারে, হব দুজন দুজনার বলে,
আজও নিষ্ফল বসে বসে দিন গুনি।
তুমি আসবে বলে,
এক সমুদ্র ভালবাসবে বলে,
তোমার প্রিয় ফুল সাজিয়ে রেখেছি,
প্রিয় রঙে রাঙিয়েছি আমার ঘর।

তুমি আসবে বলে,
তোমায় ছুয়ে দেখব বলে,
আমি আকাশ ছুয়েছি, আমি পৃথিবী দেখেছি, গড়েছি আমি আমায়।
তুমি আসবে বলে,
তোমার প্রিয় কাশফুল প্রতিদিন এনে পাহাড় জমিয়েছি,
ঘরের অনেকটা জায়গা জুড়ে শুধুই কাশফুল, না কাশফুল নয় সেইতো তুমি।
যে জড়িয়ে আছে আমায়, আমার পৃথিবী।
তুমি আসবে বলে,
কানেকানে ভালবাসি বলবে বলে,
প্রতিটি প্রহর, প্রতিটি ক্ষণ, প্রতিটি রজনী গুনে গুনে ভুলে আবার গুনি।
তুমি আসবে বলে,
তোমার রেশমী কাঁকনের ঝুনঝুন সুর শুনব বলে,
হৃদয়ের মাঝে স্পন্দিত হয়, থেকে থেকে তোমর নাম বলে।
তুমি আসবে বলে,
চাঁদের আলোয় দুজন স্নান করব বলে,
আজও বসে আছি তোমার অপেক্ষায়, গুনছি অপেক্ষার প্রহর, দিনমান ক্ষণ।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×