সবাই যে বলে আরো বাস্তববাদী হতে হবে। জীবন বড় কঠিন। বাস্তবতা বড় নির্মম। এমন ছেলেমানুষী ইমোশন দিয়ে আর যাই হোক জীবন চলে না।
তবে কি মনের যে অনুভূতি, ভালোলাগার যে উপলব্ধি এর সবই কি আমাদের কল্পনা। জীবনের এই বাস্তবতার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
তাহলে এত মানুষ কেন শুধু মিছে আবেগ তাড়িত হয়েজীবননের পথটা হারিয়ে ফেলছে? এসব কি তবে বাস্তবতার বাইরে? তবে কি কঠিন অংশটুকুই বাস্তবতা অন্য অর্থে জীবন, আর অনুভুতিগুলো জীবনের বাইরের কিছু। নাকি অন্য কিছু।
বড় পুরনো কথা, জানি, তবু মনে হল।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


