মৃদূ আলোতে ডায়েরীর পাতায়,
লিখছিলাম যখন তোমায় মনের খাতায়।
মনে পরে গেছে আমার,
পুরনো সেই দিন ।
তোমায় নিয়ে যখন আমি স্মৃতিতে বিলীন।
তোমার সাথে চলা সেই পথটুকু,
আজো কেনো মনে হয়-
আমার চাই শুধু সেইটুকু।
কি কারণে তুমি আজ হয়েছো এমন,
জানতেও চাইনি, জানারো নেই কোনো প্রয়োজন।
শুধু এইটুকু ভেবে আমি লিখছি,
তোমাকে এখনো ভালোবাসছি।
আমি তোমাকে এখনো ভালোবাসছি।
মৃদূ আলোতে ডায়েড়ীর পাতায়,
তোমার বলা সেই কথাগুলো।
আজো মনে পরে বারবার,
যদিও তোমার সময় হয় না অলসতার ।
আমায় ভালোবেসে,
তোমার বলা সেই কথাগুলি-
কি করে ভুলবো আমি।
স্মৃতিরো পাতায়,
ভেসে বেড়ানো আমার এ অলস মন ।
কাঁদায় যে আমায়,
মৃদূ আলোতে-
ডায়েরীর পাতায় থাকি যখন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



