তুমি ডাকলে আমি আবার আসবো,
এ কথার নিশ্চয়তা আমি তোমাকে কখনো দেই নি।
হয়ত তোমার সাথে আবার ঘরে ফেরা হবে
সে কথা মনে ভাবলেও তোমাকে কখনো বলি নি।
আমি চা বানালে তুমি বেশ প্রশংসা করতে আমার ।
বলতে চায়ে চিনি না দিলেও মিষ্টিটা কম হয় নি।
চা টা এখনো আমি বানিয়েই খাই
তোমার প্রশংসা শোনার ইচ্ছে হলেও তোমাকে কখনো জানাই নি ।
এই যে তুমি এলে আজ এতদিন পরে
ভেবে কি দেখেছো তুমি
তখন আমি ছিলাম বাইশ এখন বত্রিশে ।
আচ্ছা ওসব কথা নাইবাঁ বললাম এখন
আসো ভিতরে বসো তোমার সাজানো ঘরে
তোমার মত করে যদিওবাঁ রাখতে পারিনি
প্রয়োজন অপ্রয়োজনে দু' একটা জায়গায় পরিবর্তন করতে হয়েছে।
তবে ঐ পাশের ঐ জানলাটা খুলে দেখ,
তোমার লাগানো গোলাপ গাছটা এখন অনেকটা বেড়ে উঠেছে
ফুল ধরে, আমি মাঝে মাঝে নিশ্চুপ তাকিয়ে থাকি
একটা ফুল তোমাকে দেওয়ার ইচ্ছা হলেও
তোমাকে কখনো খুঁজতে বেরোয় নি।
তুমি কি আনমনে হয়ে গেলে
এদিকে আসো দেখ আলমারিতে সাজিয়ে রাখা
তোমার সব প্রিয়বই, একটুও ময়লা জমতে দেইনি ।
আচ্ছা তুমি কি এখনো বই হাতে ঘুমিয়ে পরো ।
নাকি বই পড়ার অভ্যেসটা এখন বদলে ফেলেছো
এবারের বই মেলায় গিয়েছিলাম-
তোমার প্রিয় লেখকের নতুন বই বেরেয়েছি
আমি এক কপি সংগ্রহ করেছি ।
তোমাকে জানানোর ইচ্ছে হলেও কখনো তোমার সন্ধান করি নি ।
মনে পরে তোমার তুমি যে প্রায় সবসময়
খোটা দিয়ে বলতে আমায়
আমি নাকি ঘরের ছেলে বাইরে বেরুতে জানি না।
সেবার তুমি খুব জোড় করেই
আমাকে নিয়ে গিয়েছিলে রংপুরে তাজহাট জমিদার বাড়িতে ।
যদিও আমি রাজি ছিলাম না,
আমার শেষ বর্ষ পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি ছিল বলে।
তবু তোমার মন ভাঙতে পারবো না বলে
তোমার সকল সুখের সঙ্গ দিয়েছিলাম।
তোমার সকল চাওয়াকেই আমার সক্ষমতার পাওয়া ভেবেছিলাম।
আজ যখন এসেছো তুমি আবার
আমায় আগের মতো করে ভালবাসবে ভাবছো না নিশ্চয়ই
এইতো আজ প্রায় দশ বছর পূর্ণ হতে চলেছে
তোমার সাথে আমার থেকে যাওয়া স্মৃতিগুলোর ।
তোমাকে আমি এখন যতটা না খুজি
তার চেয়ে অনেক বেশি স্মৃতির মায়ায় পরে আছি।
তাই তোমাকে আমার স্পর্শ নয়,
স্মৃতিতে কাতর আমার জীবন ভাবতেই আমার ভাল লাগে ।
তুমি থাক আজো স্মৃতি হয়ে,
জীবন আমার পূর্ণ হয়েছে তোমায় ভালবেসে ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



