somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ সমীকরণ

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার হৃদয়ে সুখ ছিল,
কখনো কখনো কিছু কষ্ট
ধূমপানের উদ্দেশ্যে আদর্শ হয়ে উঠত,
তাতে পাত্তা দিতাম না।
তবে ধূমপান কিন্তু চালিয়ে নিতাম
এর ব্যাতিক্রম ঘটত না,
প্রিয়তমার বিশ্বাসে তবু সুখি হয়ে উঠতাম।
শিক্ষকতা পেশাটিতে আমার মুখ ম্লান দেখাত
তবে কখনোই কিছু চাওয়ার ছিল না,
নিজ পরিবার আর দেশের জন্যেও ভাবতাম
সেই ভাবনার কোন সঠিক শেষ ছিল না।
লোকেরা বলত আরে ও মাষ্টার,
ছেলে-মেয়ে বড় হচ্ছে যে এখন
তাদের পেছনে কিছু সময় না দিলে হবে?
আমার সাথে তাদের গল্প হত,
গল্প করে তারা চলে যেত।
মাঝে মাঝে সন্ধ্যা শেষে বাড়িতে ফিরলে
ওদের মা কিছু একটা আমায়
সন্তানদের উদ্দেশ্যে করতে বলত,
তার চাওয়া ছিল ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাল হোক।
এসব নিয়ে অনেক কথা চলত তখন।
আজ দীর্ঘ দিন হল ওদের মা মারা গেছে
দিনে দিনে ছেলে মেয়েরাও অনেক বড় হয়েছে,
তবে ওদেরকে সুখি মনে হয় না আগের মত
বেদনায় ম্লান মনে হয়।
ছেলেটা কাদের জন্য যেন কষ্ট পায়!
আমরা তো কখনোই বুঝতে দেইনি কিছু
তবু কেন বুঝে যায় সে বোঝা যায় না।
হয়ত এটি একটি অপ্রাপ্তির কষ্ট।
এই অপ্রাপ্তির কষ্টে তার মনে হয়
এই হয়তো বা তাঁর জন্য অভিশাপ,
কিন্তু তার প্রতি এটি অভিশাপ না কি আশীর্বাদ
তা তো বলার সময় এই বেলা নয়।
মেয়েটিও আর ঠিক আগের মত আদরে নেই,
অভিমান কোরে মাঝে মাঝেই দেখি কথা বলে না।
ওর মা এমন করে অভিমান করত অনেক,
আমার ভাবনা গুলো তখন বেশ আবেগধর্মী ছিল।।
এখনো আমার মনে পড়ে -
সেই আগেকার কথা গুলো।
প্রেয়সীর ভাষা অবেগকেন্দ্রিক ছিল না তখন,
তাঁর বড় হয়ে উঠা নিয়ে বলতে বলতে
স্পষ্ট রকমের বেদনায় ভেঙে পড়ত সে।
সেই কষ্ট কিংবা বেদনার কারণ তখন বুঝতাম না তেমন।
তবে আজ তাঁর অনেকটা আঁচ করতে পারছি,
সুখি মানুষ হবার পথে বোধ হয় বাঁধা ছিল তাঁর।।
আজকে ভাবতে ভাবতে যখন
মেয়ের নিকটে এসে বললাম,
বল তো কিভাবে তুই সুখি হবি?
তখন জবাব দিল জানে না সে।
এই শুনে তখন আমরা-
দুজনেই বেশ হাসলাম কিছুক্ষণ।
সত্যিই আজকে যেন অবুঝ আমরা সকলেই,
কিভাবে সুখি হতে হয় জীবনে
কেউই তা আমরা জানিনে ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×