আমরা ছিলাম বেশ সাদাসিধে অমেধাবী ছাত্র,
সবাই একত্র হলে হয়ত কোন গল্পের ছলে
কাটত সময় গুলো দুনিয়ার সবকিছু ভুলে।
বয়স কালের প্রেম নিয়ে জমত বেশ দারুণ
গল্পের ভেতর হতে কল্পনাতে হারাত এ মন।
প্রেমীকাদের গল্পের আলাদা রকম টান ছিল
প্রথম চুমুর গল্পে বাসনার তৃপ্তি ভড়া ছিল।
ঐটা এইটা বলতে বলতে হাসি ঠাট্টা চলত,
কেউ বা এসে গান শোনাত
কেউ অ্যাসাইনমেন্টার হয়ে থাকত।
আমি কেবল প্রেমের কথা ভাবতাম
বন্ধুকে আমার বলতাম,
আচ্ছা আমি কার সাথে প্রেম করব তোদের মত?
বন্ধু বলত বেচারা তুমি নিজেকে সামলে রেখো,
জীবনের চারপাশে পরাজয় দেখে দেখে শিখো।
কিন্তু কিছুই পেতাম না আমি শিখতে!
ভালবাসাহীনতার কষ্টে,
ভাল কিছু পারতাম না আমি করতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

