অবচেতন মনে আমার
বাড়ছে সংখ্যা তোমার।
অসংখ্য স্বপ্নের কাছে করে ঋণ,
বাড়ছে সংখ্যা তোমার প্রতিদিন।
তুমি স্বপ্ন হলে পরে,
প্রশান্তির মন পাওয়া যায়
অস্থিরতার যন্ত্রণা কমে যায়।
অপূর্ণ চাওয়ার ব্যর্থ অতীতকে ভুলে
নিজেকে আবার ফিরে পাওয়া যায়।
চেনাজানা স্বভাবের বেশে
তোমার স্বপ্নরা নেমে এসে
আমার চোখের মায়া হলে পরে,
তোমাকে আমার ভালোবাসা হয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


