somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের গল্প

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১
দরজার কলিংবেল অনবরত বাজছে। ডা: সেলিম মিয়া হাতের পত্রিকাটা সামনের টেবিলে রেখে হন্তদন্ত হয়ে দরজা খুললেন। কিছু বলার পূর্বেই তসলিম গলগল করে বলা শুরু করল-
-বড় সাব, শিগগির চলেন। সজীব ভাইজান একটার পর একটা গরম চা পানির মত গিলে খাচ্ছে। আমি মানা করছি, কিন্তু আমার কথা শুনছে না।
গায়ে জামা জড়িয়ে বের হলেন সেলিম মিয়া। ছেলেটার অদ্ভুত গুন, টাটকা গরম চা পানির মত অনায়াশে খেয়ে পেলে। ওকে পুশলিয়ে পাড়ার বদ ছেলেরা মাঝে মাঝে এমন কাজ করে। দোকানের সামনে যেতেই আশেপাশে দর্শক শ্রেনীর সবাই হুড়মুড় করে এদিক সেদিক পালিয়ে গেল।
-আমজাদ মিয়া, তোমাকে না বলছি সজীবকে নিয়ে এমন খেলায় মাতবানা। তুমি ভালো করে জানো, ও তোমার আমার মত স্বাভাবিক মানুষ নয়। একটু পিছিয়ে। কিন্তু সে কারো কোন ক্ষতি করে না। চুপচাপ থাকতেই পছন্দ করে। তবুও তোমরা ওর সাথে এমন করে কি মজা পাও?
-আই মানা করছি। কিন্তু বেবাকে জোর করইলে কেমনে বাধা দিউম।
-আর কখনো এমন করবা না।
-জ্বী, ডাক্তার সাব।
সজীব বাসায় ঢুকে স্যান্ডেল এলোমেলো ছুঁড়ে মেরে মায়ের রুমে ঢুকে মায়ের কোলে শুয়ে পড়ে। ডা: শিউলী মুন্নী পরম মমতায় ছেলের মাথায় হাত বুলাতে থাকে। রুমের দরজার পর্দা ঠেলে মা-ছেলের নির্মল ভালোবাসার স্রোত দেখে সোফায় গিয়ে বসে সেলিম মিয়া। এমন করে মত আর কতদিন দুজনে সজীবকে আগলে রাখবে। সময়ে স্রোতে চুলোয় যাচ্ছে বয়স। কমছে আয়ু। ভাবনার রেখা দিনদিন শিকড় ছড়াচ্ছে।

২
ছোট্ট শহর বসুরহাট। এখানে ডা: সেলিম মিয়া গত দুই যুগ ধরে স্থানীয় হাসপাতালে কাজ করছে। এখানেই স্থায়ী নিবাস করে গড়েছে। ২০ বছর আগে ঘর আলো করে সজীবের জন্ম। সাহেদ এবং সাদিয়ার পর সজীব। ভীষণ খুঁশি সবাই। সাহেদ আর সাদিয়ার আনন্দ চোখে-মুখে। ওরা একটা ছোট্ট বাবু পেয়েছে। কিন্তু কয়েক বছর পর জানল, সজীব স্বাভাবিক ছেলের মত না। অনেক দেরিতে কথা বলা, পরবর্তীতে খুব কম কথা বলা। মাঝেমাঝে খিটখিটে মেজাজ। জানতে পারলো, সজীব অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে ভুগতেছে। বুকে চেপে স্বাভাবিকভাবে সজীবকে আগলে রাখা শুরু করছে ডা:সেলিম মিয়া আর ডা: শিউলী মুন্নী। শিউলী ডাক্তারি প্র্যাকটিস পুরো ছেড়ে দিয়েছে সজীবকে সময় দিতে। এখন সাহেদ ইঞ্জিনিয়ার এবং সাদিয়া বাবা-মায়ের মতই ডাক্তার। কিন্তু দুজনেই এখন সুদূর অস্ট্রেলিয়ায়। মাঝে মাঝে খোঁজ নেয় সজীবের। তবে সজীবকে তাদের কাছে রাখার মত আগ্রহে উচ্ছ্বাসিত না।

-শোনো, আমাদের বয়স হচ্ছে। কখন কার মরণের ঢাক আসে। আমি বলি কি, তুমি সাহেদ বা সাদিয়ার সাথে ফোনে কথা বল সজীবের ব্যাপারে। ওকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে কিনা। সজীব ওদেরকে পেলে খুব খুশি হয়- বলল শিউলী।
-তোমার ইচ্ছে হলে তুমি বল। আমার ইচ্ছে নেই। আমার মন বলে ওরা খুশি হয় সত্য, তবে কাছে রাখার ব্যাপারে ওদের তেমন আগ্রহ নেই। আগ্রহটা বেশ ভাঁটা পড়ছে। ওরা এখন ওদের সংসার নিয়ে বেশি ভাবে।
-হুম। বলে দেখি।
-বল, কোমল মানব মনের লাগামটা টেনে ধরে ওরা এখন দৈত্য মনের পূজারী। ওদের বলে সুখকর কোন ফল পাবে না বোধহয়।

৩
সকালের তাজা বাতাস বুক ভরে নেওয়া সেলিম মিয়ার দীর্ঘ দিনের অভ্যাস। তার সহযাত্রী সজীব। বাসায় ফিরে গোছল সেরে রুমে ঢুকেই শিউলীর মনমরা মুখ চোখে পড়ে সেলিম মিয়ার।
-কিছু হয়েছে?
-সাহেদ-সাদিয়া রাজি না। সরাসরি বলছে না। অনেক অজুহাত দাঁড় করাচ্ছে।
একটু হেসে,
-জানতাম আমি, আসলে বাস্তব অনেক কঠিন। সজীবকে আমাদের মত করে কেউ এতো ভালোবাসবে না। হয়ত পৃথিবীতে কিছু মানুষ আছে স্নিগ্ধ মনের। সেই ক্ষেত্রে সজীব দুর্ভাগা।
চোখ ভারী হয়ে আসছে শিউলীর। সেলিম মিয়া মাথায় শিউলীর মাথায় হাত রাখতেই, শিউলী সেলিম মিয়াকে জড়িয়ে ধরে হু হু করে কান্না শুরু করে। চোখ ঘন হয় সেলিম মিয়ার। কান্না চেপে রেখে বলে-
-আমি ঠিক করছি, ওর ব্যাপারে একটা অটিস্টিক কেয়ার সেন্টারের সাথে কথা বলে আসব । আমাদের মৃত্যুর পর ও ওখানে বেশ ভালো থাকবে। ওর নতুন বন্ধু হবে। যত্ন পেয়ে হয়ত ও পুরোই স্বাভাবিক হয়ে যাবে। নতুন জীবনে ভালোই থাকবে। খবর নিয়ে জানতে পারছি, ঢাকাতে কিছু সেন্টার আছে ভালো মানের। আমাদের এই তিনতলা বাড়ীটা ওকে দিয়ে দিব। বাড়ীর ভাড়া দিয়ে ওর জীবন ভালোই চলে যাবে। তুমি ভেবো না। জীবনের রূঢ় বাস্তবতাকে মেনে নাও হাসিমুখে। এতোটা বছর ওকে আমরা আগলে রেখেছি। যতদিন নি:শ্বাস আছে আগলে রাখব। ও যখন তোমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমায়, প্রতিদিন সকালে তীব্র বিশ্বাসে আমার হাত ধরে হাঁটে –আমার ভীষণ ভালো লাগে, মনটা ভরে যায় অন্য এক সুখে, এইতো আমাদের প্রকৃত সুখ।

২৯০৬২০১৩
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×