somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমুঠো কবিতা - ২

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়ুটা খেয়ে ফেলছে পৃথিবী। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই হাঁটা শুরু করছি মহাকালের পথে। সমতালে হেঁটেই চলছি। পথে পথে রেখে এসেছি কিছু পাপ, কিছু যাপন। একটা গোপন যাপন রেখে এসেছি প্রেমিকার জানালায়। জানালায় ঝুলে থাকা ছেঁড়া লাল ঘুড়িটা এখনও তার সাক্ষী হয়ে আছে।
লাল ঘুড়ি
০৭০৩১৫

--------------------
সে একদিন আমার ডান হাতটা টেনে নেয়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমার হস্ত রেখাবলি। বলে দেয় আমার অতীত-বর্তমান-ভবিষ্যতের শূন্য বিন্দুগুলি। আমি তার চোখের দিকে তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি, সে যে আয়না ঘরে কিছু লুকিয়ে রেখেছে। চোখ যে সর্বদাই সৎ। সেই থেকে আমি চোখের ভাষা পড়তে পারি।
চোখ
০৯০২১৫

-------------------
ছেলেটাকে বললাম, তোমার পৃথিবীটা আমাকে কয়েকদিনের জন্য ধার দাও। আমি লাটিমের ঘূর্ণি দেখতে গিয়ে আমার পৃথিবীটা হারিয়ে ফেলছি। ছেলেটা তার কাঁধের ঝোলা হতে গোলাপী রঙের একটা লাটিম বের করে সুতোয় জড়িয়ে শূন্যে ঘুরিয়ে দিল। আর বললো, আমি হাজার বছর ধরে মানুষকে শূন্যে লাটিমের ভ্রমি দেখিয়ে বেড়াই।
লাটিমের ঘূর্ণি
২৩০২১৫

------------------
গাছের পাতাগুলিকে দুঃখদের গল্প বলে দিয়েছিলাম। সেই থেকেই গাছের পাতারা একে অন্যকে হাওয়ায় দুলে দুলে গল্প বলে।
গল্প
২২০১১৫

-----------------
চোখ খেকো একটা মানুষের সাথে আমার পরিচয় বহুদিনের। তাকে আমি ছাড়া কেউ দেখতে পায় না। যে মানুষই আয়নায় মিথ্যা চোখ আঁকে, সে তখনই তার শাদা চোখ দুটো খেয়ে আসে। এরপর চিরকালই ইমিটেশন চোখ দিয়ে ঐ লোকটাকে পুরো পৃথিবীটা দেখতে হয়।
চোখ খেকো মানুষ
২৩০২১৫

----------------

যে কবিতাগুলির নাম হয় না

তারা ওপারে পাতার বাঁশি বাজাতে বাজাতে চলে গেল। এপারে কয়েকজন কবি, বসন্তে একটা ফুল ফোটা দেখার অপেক্ষায় এখনও প্রহর গুনে।
-
এমন পড়ন্ত রোদের ভাঁজে ভাঁজে
গুঁজে রেখেছি প্রেমিকার মায়ার ন্যাপথলিন।
-
যেথায় আমার পূর্ণতা;
সেথায় সে ভাবে অপূর্ণতা!
..........দীঘির জলে নিঃশব্দে ডুবে থাকা একটা শামুকের জীবনী লিখছি।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×