somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি আসলেই দেশপ্রেমিক না দেশপ্রেমিকের মুখোশধারী?

২৭ শে মার্চ, ২০১১ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নেই,আমার এই লেখাটা বিশ্বকাপ কে নিয়ে নিতান্তই একটি ব্যাক্তিগত পর্যবেক্ষন। যাই হোক বিশ্বকাপ শুরু হবার আগে আমি একটা পোস্ট দেখিছিলাম যেখানে কার মতে কে বিশ্বকাপ জিততে পারে তার তালিকা জানতে চাওয়া হয়েছিলো। এবং সেই পোস্টের প্রতি উত্তরে বেশীরভাগই বাংলাদেশের নাম বলেছিলো। বিষয়টা দেখে খুব ভালো লেগেছিলো। আবার আরেকটা পোস্টে একজন জানতে চেয়েছিলো বাংলাদেশ ছাড়া কার ২য় সমর্থিত দেশ কোনটি ,তবে মজার ব্যাপার হলো এই পোস্টে কেউ কোন ২য় সমর্থন এর কথা বলে নাই। সবার কথা মোটামুটি একটাই ছিলো “বাংলাদেশ আছে তো বিশ্বকাপ আছে,বাংলাদেশ নেই তো বিশ্বকাপ নেই,এবং কারো কোন ২য় সমর্থন নেই”। এই বিষয়টা দেখেও খুব ভালো লেগেছিলো,এবং বস্তুত এটাই সত্যি যে নিজের দেশ বাদ পরে গেলে বিশ্বকাপের প্রতি আর আকর্ষন না থাকাটাই স্বাভাবিক।
কিন্তু কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশ বাদ পরে যাবার পরও বিশ্বকাপের আকর্ষনে একটু ভাটাও পরেনি,বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। আজব ব্যাপার হচ্ছে এই যে কয়েকদিন ধরে ব্লগ ফেসবুকে সবাই একটা জিনিসই জানতে চাচ্ছে যে বিশ্বকাপ কে জিতবে অথবা কোন একটা সেমি ফাইনাল কে জিতবে এবং সেইসব পোস্টে সবাই ব্যাপক সারা দিচ্ছে । সবাই অত্যন্ত আনন্দের সাথে তার মতামত জানিয়ে দিচ্ছে এবং ক্ষেত্র বিশেষে অন্য আরেকটা দলকে গালাগালি দিতেও ভুল করছেনা। এবং আমি একটু খেয়াল করে দেখলাম সেইসব পোস্টে তাদের মন্তব্যই বেশী যারা বিশ্বকাপ শুরুর আগে বলছিলো “বাংলাদেশ ছাড়া আর কোন দলকেই সমর্থন করিনা” অথবা “বাংলাদেশ নেই তো বিশ্বকাপ নেই”।
আবার দেখা যায় কোন এক বা একাধিক বিশেষ দলকে সমর্থন করাকে কেন্দ্র করে অনেক কথা হয় ,অনেক বিদগ্ধ যুক্তিতর্ক হয়,আবার ক্ষেত্র বিশেষে কোন একটি বা একাধিক দলকে নিয়ে কথা বললে কেউ কেউ খুব বেশী আঘাতপ্রাপ্ত হয়,মাঝে এতই বেশী কস্ট পায় যার ফলে হিতাহিত জ্ঞ্যান শূন্য হয়ে চরম আক্রমনাত্নক হয়ে ওঠে। আচ্ছা ধরুন কেউ আপনার বাবাকে গালি দিলো ,আবার কেউ আপনার দুঃ সম্পর্কের চাচাকে গালি ,আপনি কোনটায় বেশী আঘাতপ্রাপ্ত হবেন?
কিন্তু আমাদের অনেক দেশপ্রেমিক জনতা চাচাকে গালি দিলে বেশী কস্ট পায়। তার মানে কি এই নয় যে আমাদের দেশপ্রেমিকরা বাবার থেকে চাচাকে বেশী ভালোবাসে।
যাই হোক আর কিছু বলার নাই ,শুধু একটাই প্রশ্ন আমাদের সমস্ত আবেগ কি লোক দেখানো ,নাকি চক্ষু লজ্জার জন্য আবেগ দেখাই?
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×