somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্ত বাতাসে বই মেলায় হাওয়া খাওয়া

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই বসন্তে ক্রেতা সংকট
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চলছে অমর একুশে বইমেলা। এইমেলা প্রকাশক, পাঠক ও ক্রেতাদের মিলনমেলা। এ কথাগুলো সবাই জানে। কিন্তু এই বছর প্রকাশকদের মুখ একটু গোমড়া। কারণ পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসে সাধারণত পাঠকরা জোড়ায় জোড়ায় দলে দলে ভিড় করেন বইমেলায়। কেউ কিনতে, কেউবা বইয়ের প্রচ্ছদ দেখতে কিংবা কেউ রোম্যান্টিক সময় কাটাতে। কিন্তু এবছর কিছু বন্ধু প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেল, বই বিক্রি তেমন হচ্ছে না। বইমেলার ব্যাপারটি হয়ে গেছে কনে দেখার মতো। বিয়ে করার জন্য যেমন কনে দেখে সবাই। একটি বিয়ের জন্য অনেকগুলো কনে দেখা চাই। তেমনি বইমেলায় গিয়ে ক্রেতা পাঠকরা শুধু বইটা নেড়েচেড়ে দেখছেন, স্পর্শ করছেন, দূর থেকে দেখছেন কিন্তু কিনে নিচ্ছেন না। বাণিজ্যমেলায় গেলে কিছু না কিছু আমরা সবাই কিনি, কিন্তু বইমেলার ক্ষেত্রে এরকম আচরণ পাঠক কেন করছেন আমি কেন জাতির বিবেকও বুঝতে পারছেন না। স্মার্টফোন কিনতে মানুষের পকেটে পয়সার অভাব হয়না, কিন্তু বই নৈব নৈব চ। মানুষ এখন কিনে জ্ঞান নিতে চায় না। কারণ জ্ঞান বোধহয় অহরহ রাস্তা ঘাটে মাগনা পাওয়া যাচ্ছে। আর এই সময়ইটা বা কেমন, পকেটের পয়সা দিয়ে ফুচকা খাবে, স্মার্ট ফোন কিনবে, হোটেলে যাবে, সিনেপ্লেক্সে সিনেমা দেখবে কিন্তু বই পড়া যাবে না। সম্ভবত সবাই লেখক ও চিন্তক হয়ে গেছে। সবাই লিখছে তাই পাঠক ও ক্রেতা পাওয়া যাচ্ছে না। দেশের এখন এমন অবস্থা পাঠকের চাইতে লেখক বেশি, দর্শকের চাইতে নির্মাতা বেশী, শ্রোতার চাইতে বক্তা বেশি। সুতরাং আমার মনে হয় এখন কয়েক বছর বইমেলা বন্ধ করে দেয়া দরকার। আবার যখন একটা বইয়ের প্রতি, পড়ার প্রতি ক্ষুধা তৈরী হবে তখন বইমেলা চালু করা দরকার। কারণ পকেটের কড়ি খরচ করে বস্তা বস্তা বই ছাপানোর দরকারটা কি? যদি জাতির কেউ না পড়ে????????????
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×