কবিতা তোমায় কবে লিখবো ?
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
শারদ উৎসব এ মেতেছে নগর মেতেছে মেঠোপথ
কবিতা তোমায় কিছুটা সময় রেখেছি আলপথে
কবিতা তোমায় কবে লিখব ভেবেছ কি একবার
আমার তো নেই একটু সময় তোমায় নিয়ে করার ঘর।
সেলফি উৎসব এখন উৎসবের সৎভাই সব উৎসবে
তবুও কবিতা তোমাকে স্মরণ করতে হয় বারবার।
পরাণের গহীনভিতরে তুমি যে আছো বর্ণিল বিভায়
তোমাকে ছাড়া হয় না পূরণ হৃদয়ের বর্ণচ্ছটা।
কবিতা তোমায় ছেড়ে গেলেও অন্যরা
আমি নাহি ছাড়িব তোমায় কোনবেলা।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



