somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যবন দাশের কবিতা

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন কবিকে মনে রাখার জন্য যে বেশি কবিতা লিখতে হবে এরকম ধারণা পোষণ করি না, ঠিক বিপরীত একজন কবিকে মনে রাখার জন্য,
তাকে চেনার জন্য, বেশি কবিতা লিখতে হয় না। তাঁর ক'টি কবিতা পাঠ-অভিজ্ঞতা থেকে অনেক কিছু আঁচ করা যায়,জানা যায় কবির ধীসম্পন্নবোধ
প্রাজ্ঞতা...। শব্দবুনন,নির্মাণ,গাঁথুনিতে তাঁর কবিতার ভাষা হয়ে ওঠে আলাদা। পাঠককে আপ্লুত করে, বিমোহিত করে, ভাবায়, বারবার পড়তে ইচ্ছে জাগে, মনকেও জাগায়। তাঁর কবিতার প্রতিটি লাইন নিয়ে ভাবি
সন্ধ্যাভাষা বোঝে ভালো পাখি পড়া যাক তাঁর রহস্যকাহিনী কবিতার প্রাককথন-রহস্যকাহিনী লিখতে গিয়ে আজ আমার কিছুই ভাল লাগছে না--বিবিধ যন্ত্রণার কথা যদি রহস্য করে ঢুকে যায় তাতে-আজ তবে বিষণ্ণতার দিন। মাত্রা ছুটে গেলে করজোড়- মাথা হেঁট। কবি রহস্যের কেমন কাহিনী লিখে আমাদের স্বপ্নকে দোলায়িত করতে চান? কেন চান? তাতে কি এমন যন্ত্রণা আছে? কেনই-বা রহস্যগুলো ঢুকে যাবে যন্ত্রণায়? কেন আজ তবে বিষণ্ণতার দিন হবে?
মাত্রা ছুটে গেলে কেন করজোড়? কেন হবে মাথা হেঁট? এসব প্রশ্ন-জিজ্ঞাসা তাঁর কবিতার পরতে পরতে হাঁটে।

কবি চ্যবন দাশ একজন গ্র্যাফিক্স ডিজাইনার, প্রফেশনাল ফটোগ্রাফার। কবিতা নিয়ে যতটুকু ভাবেন ফটোগ্রাফিতে তা ফুটিয়ে তুলেন তাঁর জবানি- কবিতায় যা বলতে পারি না, ছবিতে তা অনুভব করি... খুব কম লিখে, যা লিখে আমার কাছে মনে হয় হীরকখণ্ড। শূন্যদশক সংকলনে স্থান করে নেয়া এ প্রতিভাবান কবি সম্পাদনা করেন সাহিত্যের ছোটকাগজ
'উজানগাঁ'। এখনও কোন বই বের হয়নি।


___________পাঠ হউক চ্যবন দাশের কবিতা__________

দুরত্ব
অতি নিকটে এলে মানুষ নদী হয়ে যায়
দূরে গেলে পড়ে থাকে পালক- পথের মায়া

পথিক হতে গিয়ে কেউ কেউ ভুলে যায় পথ
তাদের ফিরতি- পথে ভরা থাকে
কেঁচো ও সাপের খোলশ

তাদের প্রত্যাবর্তনের গল্পগুলো আজ
হাওয়ায়িত ভোর- ভেসে বেড়াচ্ছে নগরে নগরে

ভূগোল বিষয়ক
ভূগোল শিখতে গিয়ে বৃত্তের ফাঁদে পড়ে জেনেছি-- সব পথই ফিরে ফিরে ধাঁ ধাঁ। কুটিল-জটিল যা-ই লিখে ফেলি--পথিক হতে গিয়ে যে পথ হারিয়েছি
ক্রোধে-- আমি তার বিন্দুমাত্র নিতে নতমস্তকে বারবার ফিরে আসি পথে।

ধূপগন্ধ
তোমার ইচ্ছের কথা সঞ্চিত আছে গুহামুখে
তোমার জন্য অপেক্ষায় আছে রোদ
তোমাকে কেন্দ্র করে বেড়ে উঠছে
দিনের প্রথম কোলাহল

অথচ তোমাকে কাঁপাচ্ছে ঋতুমতী মেঘ
তোমাকে কাঁপাচ্ছে বর্ষাযাপনের কলা

কত আলোকবর্ষ দূর হতে
ধূপগন্ধ ছড়াচ্ছে সেইসব মৃত মুখ
--তাদের বায়বীয় ডানা

রহস্যলতিকা
রহস্যলতিকা, আজ বসে আছো ভেবে
তোমার ঘূর্ণনরীতি কেন্দ্রাভিমুখে ছুটে আসছে
বারবার

ফলত তোমার যাপনরীতি কিছুটা স্থূল
জটিলরৈখিক

তাতে ঝুলে আছে তৈলাক্ত ভ্রমণের কলা
এইবার ভেবে দেখা যাক
রহস্যলতিকার নামে কতবার ঠকিয়েছি
কতরার তাকে বসতে দিয়েছি ঘরে

স্তুতি
যে আরো গভীরে নেমে যাচ্ছে
তার স্তুতি লেগে আছে বুকে

আমার বিচানা ভর্তি তার নিঃশ্বাসের শব্দ

তাতে মৃত মানুষের ঘ্রাণ

প্রতিদিন ঘুমোতে যাওয়ার পর
তারা হাত পা মেলে উঠে আসে ঘরে
সারা ঘরময় তাদের পায়চারি
ঝগড়া-বিবাদ

রাতশেষে তাদের পদচিহ্নগুলো
বাদুড়ের ডানার মতো কালো-- নিশ্চুপ

তবু
তাদের ডানায় এই কাঁচা হলুদের দাগ
কে লাগিয়ে দিয়ে গেল ভোরে
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৬
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×