আড়াল ভাঙলেন হাসান (আর্ক)
১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে অনেকটাই অনুপস্থিত জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। শুধু সংগীতাঙ্গনেই নয়, মিডিয়া থেকেও অনেকটাই আড়াল ছিলেন তিনি। তবে সমপ্রতি সেই আড়াল ভেঙেছেন হাসান। তবে গানের মাধ্যমে নয়, অভিনয়ের মাধ্যমে। প্রথমবারের মতো অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন হাসান। সমপ্রতি একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এর আগেও অভিনয়ে প্রস্তাব থাকলেও তা ফিরিয়ে দিয়েছেন হাসান। কিন্তু কাহিনী পছন্দ হওয়ায় এ টেলিফিল্মটিতে কাজ করেছেন তিনি। সমপ্রতি এর শুটিংও শেষ করেছেন হাসান। অভিনয় করলেও এ সম্পর্কে বিস্তারিত জানাতে চাচ্ছেন না এ শিল্পী। দর্শকদের জন্য বিষয়টি সারপ্রাইজ হিসেবে রাখতে চান তিনি। এ বিষয়ে হাসান বলেন,
আসলে অভিনয়ের প্রতি আমার ইচ্ছা ও আগ্রহ কোনটাই নেই। তবে এ টেলিফিল্মটি আমার বাস্তবের জীবনের দর্শন নিয়ে তৈরি হচ্ছে বলে এতে অভিনয় করেছি। এখানে শিল্পী হাসানকেই দর্শকরা দেখতে পাবেন। তবে এ বিষয়টি পুরোপুরি এখনই খোলাসা করতে চাচ্ছি না। সময় হলে টেলিফিল্মের নাম, পরিচালক ও নাট্যকার সম্পর্কে বিস্তারিত জানাবো। এদিকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার পর বছরখানেক আগেই হাসান আবার যোগ দিয়েছেন আর্ক ব্যান্ডে, যে ব্যান্ডের মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত নতুন একক অ্যালবামের কাজ খুব একটা এগুতে পারেনি আর্ক। অন্যদিকে হাসান দীর্ঘ সময় ধরে নিজের একক অ্যালবাম নিয়ে কাজ করছেন। কিন্তু তা কবে প্রকাশ করবেন তা এখনও অনিশ্চিত।
সুত্র : মানবজমিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনকবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন