ইদানীং লেখা চুরির ব্যাপার টা ব্যাপক আকার ধারণ করেছে। এ কারণে অনেকেই তার সেরা লেখাটি ব্লগে দিয়ে ভয় পাচ্ছে। এ কারণে এখন আর বিষয়টিকে সাধারণ ভাবে নেয়ার উপায় নেই। সকলে পরামর্শের ভিত্তিতে করনীয় ঠিক করা দরকার। ব্যক্তিগত ভাবে আমি মনে করি একটা লেখা লেখকের সন্তান সমতুল্য। কারও সন্তান যদি চুরি হয় কেমন লাগে সুস্থ কোন ব্যক্তিকে এ প্রশ্ন করার অপেক্ষা রাখে না। তাই আসুন আমরা সবাই মিলে লেখা চোরদের প্রতিহত করি। কারো চোখে যদি লেখা চুরির বিষয়টা ধরা পরে তাৎক্ষনিক পোস্ট দিয়ে প্রতিবাদ করুন। এবং আসুন সবাই আলোচনার মাধ্যমে লেখা চুরির ঘাটনা প্রতিহত করি।
প্রথম আলো ব্লগে আমার নিক
মোঃ মাজারুল ইসলাম।
পোস্ট লিংক-http://www.prothom-aloblog.com/posts/61/131139
"চোর ঠেকাও লেখা বাঁচাও"
লেখা চোরদের বিরুদ্ধে ব্লগারদের এই স্ফূর্ত বিদ্রোহ একটি মাইল ফলক হয়ে থাকবে। আমদের এই "চোর ঠেকাও লেখা বাঁচাও" বিপ্লব চলতেই থাকবে। এই পোস্ট দেখে আগামীতে চুরির আগে অবশ্যই চোর মহোদয় গং ভাববে। আমাদের লেখা চুরির বিরুদ্ধে প্রতিবাদ আর ঘৃণা প্রকাশ অব্যাহত থাকবে। এখানে শেয়ার করেছি যাতে করে লেখা চোরদের বিরুদ্ধে এই জাগরণ ছড়িয়ে যায় সকলের কাছে।
শুভ ব্লগিং। শুভ কামনা সকলের জন্য।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


