একজন আমার চোখে জোছনার জল এনে দিলে
আরেকজন এনেছিল চাঁদ উপহার
আমি ভালোবাসা দিলাম তাদের, প্রেম কবিতার
জল ছিল কুল ছিল ঢেউ ছিল, তবু
হৃদয়নদীতে ছিল কি যে হাহাকার !
কতিপয় জাগালো সুর বৈঠা বাওয়ার
আমি ফুল ছুঁয়ে পাখি দেখে দেখে
তাদেরকে শোনালাম প্রকৃতির গান
ফুলের সুবাস দিলো, হরবোলা হয়ে দিলো পাখির আযান
তারা, বন্ধু, হৃদয়ের কাছাকাছি ঘর
দু:খ সুখ মায়া মৃদু অভিমান
আমার উঠোনে,মনে তারা আসে, ভালোবাসে; সাজায় বাগান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


