somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট ভালোবাসার আদ্যন্ত....

১৩ ই জুন, ২০১২ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রলুব্ধকরনে নারীরা আর অক্রিয় যৌনতার বস্তু হিসেবে বসে নেই , তারা নিজেরাই এখন পুরোদমে সক্রিয় প্রপঞ্চ , শক্তির প্রতীক। এখানে নারীদের এই প্রলুব্ধকারী শক্তির রূপটা যতনা শারীরিক তার চেয়েও মানসিক , যতোনা তেজস্বী তার চেয়েও বক্র এবং ধূর্ত। পুরাতন টেস্টামেন্টের বেথশেবা , ট্টয়ের হেলেন, চীনের সি সি এবং সর্বকালের শ্রেষ্ট সাইরেন মিসরের ক্লেওপাত্রার এমনি নারী ছিলেন । তারা আগুন জ্বালিয়েছেন, যে আগুনে প্যারিস , বাইবেলের কিং ডেভিড , রাজা ফু চাই এবং জুলিয়াস সীজাররা অনুগত দাসের মত শুধু ঝাপ দিয়েছেন।

আদিম শিকারি-সংগ্রাহক পরিবেশে জৈবিক তাড়না এবং নিজ ও সন্তান সন্ততির নিরাপত্তাই ছিল নারী-পুরুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু যার মৌলিক আকর্ষণ-যোজন নির্যাসটা এখন পর্যন্ত অটুট থাকলেও সামাজিক বিবর্তনে প্রেমের কার্যপ্রণালীতে অনেকগুলো গুনগত পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তনগুলোর পেছনে পুরুষের চেয়ে নারীর ভূমিকাটাই অগ্রগণ্য।

হাজার হাজার বছর আগে ক্ষমতা দখলের একমাত্র হাতিয়ার ছিল শারীরিক সহিংসতা । আর সেই ক্ষমতাকে অটুট রাখতে ব্যবহার করা হতো পাশবিক শক্তিমত্তা। রাজা বা সম্রাটদের সুক্ষ্মদর্শী হওয়ার দরকার পড়তো না। তাদের হতে হত নির্দয় নির্মম। অল্প সংখ্যক ব্যক্তির হাতে ন্যস্ত থাকত সকল ক্ষমতা । এই রকম রাজনৈতিক-সামাজিক ব্যবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ভুক্তভোগী ছিল – আর কেউ নয় , নারীরা। প্রতিযোগিতা করার মত অবস্থায় তারা ছিল না। পুরুষদের রাজনৈতিক , সামাজিক এমনকি বাসগৃহে কোন কিছু মানাতে বাধ্য করানোর মতো এমন কোন অস্ত্র নারীদের হাতে ছিলোনা ।

অপরদিকে পুরুষদের একটা দুর্বলতা অবশ্যই ছিল – চির-তৃপ্তিহীন যৌন আকাঙ্ক্ষা । একজন নারী ইচ্ছে করলেই পুরুষদের এই চির-তৃপ্তিহীন যৌন আকাঙ্ক্ষা নিয়ে খেলতে পারতো কিন্তু যখনই সে নিজেকে সমর্পন করতো নিয়ন্ত্রন পুনরায় চলে যেত পুরুষদের হাতে। যদি সে বাধা দিত , পুরুষেরা অন্য নারীর দিকে নজর দিতো অথবা শক্তি প্রয়োগের আশ্রয় নিত। নারীদের আসলে এই পরিস্হিতির সাথে মানিয়ে না নেয়া ছাড়া অন্য কোন উপায় ছিলো না। এরকম যৌনাবেদনময়ী ক্ষমতায় কি লাভ যখন তার স্হায়ীত্ব এত সংক্ষিপ্ত ?

কিছু নারী এ অবস্হা মানতে পারেননি । তারা ক্ষমতার জন্য ক্ষুধার্ত এবং অত্যন্ত মেধাবী। এই নারীরা প্রলুব্ধকরনকে পরিনত করেছেন সফস্টিকেটেড শিল্পে যাকে তুলনা করা যায় শক্তি এবং প্ররোচনার সর্বোচ্চ শিখর হিসেবে । তারা জানেন কি করে প্রথমে পুরুষদের মনস্তত্ব নিয়ে কাজ করতে হয় , তার ফ্যান্টাসীকে সিমুউলেইট করতে হয় , একজন পুরুষকে আরও বেশী চাইতে বাধ্য করতে হয় এবং শেষ পর্যন্ত আশা আর নিরাশার নকশায় বন্দী করতে হয়।

জন্ম হোল কর্পোরেট ভালোবাসা ।



বিঃদ্রঃ যদিও লেখাটা সংগৃহীত তবুও ভাবনার খোরাক যোগায় বৈকি।

৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×