somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যমে গুরুত্বহীন জাতীয় বুদ্ধিজীবি স্মৃতিসৌধ!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুজুগের আড়ালে জাতীয় পর্যায়ে গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না আমাদের একমাত্র 'জাতীয় শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ। গতকাল ও আজকের প্রথম আলো‌ থেকে বাংলাদেশ প্রতিদিন; সব ধরনের দৈনিক পত্রিকার প্রতিবেদন ও ছবি দেখলে মনে হয়, আমাদের জাতীয় পর্যায়ের শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে রায়েরবাজারের স্মৃতিসৌধটিই প্রধান স্মৃতিসৌধ। আসলে তা নয়। বঙ্গবন্ধুর সময়েই মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃ

তিসৌধ গড়ে উঠে। বঙ্গবন্ধু তা উদ্বোধন করেন। এর উদ্দেশ্য লেখা আছে উদ্বোধনী ফলকে। যাতে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পুরো দেশে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত এ স্মৃতিসৌধ। তার মানে, আমাদের জাতীয পর্যায়ের একমাত্র বুদ্ধিজীবি স্মৃতিসৌধ হচ্ছে, মিরপুরের 'শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ'। অন্যান্য বুদ্ধিজীবি বা বধ্যভূমি স্মৃতিসৌধ আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ের।

অথচ এ দুই দিনের দৈনিক পত্রিকারগুলোর ছবি পরিচিতি ও শিরোনাম বলছে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ। এর প্রকৃত নাম পাওয়া যাবে ভিত্তি ও উদ্বোধীন ফলকে। যাতে স্পষ্ট করেই নাম লেখা, 'রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিসৌধ'।

আমাদের সাংবাদিক ও আলোকচিত্র সাংবাদিকরা হয়তো অজ্ঞতাহেতু ১৪ ডিসেম্বর কেন্দ্রিক কার্যক্রমে 'রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিসৌধ' বেশি প্রাধান্য দিচ্ছেন। কিন্তু রাষ্ট্রীয় আচারে প্রকৃতই জাতীয় সম্মানই পাচ্ছে মিরপুরের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ। তাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ রাষ্ট্রের অন্যান্য পদাধিকারি ও রাজনৈতিক দলগুলো আগে মিরপুরে যান শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধা জানাতে।

শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সুবিধামতো যেকোনো স্মৃতিসৌধে যাওয়া যায়। কিন্তু জাতীয় দৈনিকের কাজে জাতীয় পর্যায়ের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধটি প্রাধান্য পাওয়া উচিত। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত ভাস্কর্যের কোনটার নাম কী, তা ভালো করে জেনে নিতে হবে। সেগুলোর আক্ষরিক নাম ব্যবহার করা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানোর বড় একটা পথ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×