শুরুটা হয়েছিল ২০১৩ সালে । যখন সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারী মোবাইল অপারেটর টেলিটক এস.এস.সি তে জিপিএ ফাইভ পাওয়া সকল শিক্ষার্থীকে প্রথমবারের মত উপহার হিসেবে একটা বিশেষ প্যাকেজের সিম দেয় । কিন্তু "SSC 13" ব্যাচকে সিম দিলেও HSC তে জিপিএ ফাইভ পাওয়া 13 ব্যাচের কোন শিক্ষার্থীকেই তারা সিম দেয় নি । "HSC 13" ব্যাচকে সিম দেবার ব্যাপারে অনেক শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে দাবী জানালেও টেলিটক কতৃপক্ষ তাতে কোন প্রকার কর্নপাত করে নি । এতে HSC ব্যাচের অনেকেই আশাহত হয়েছিল ।
তারপরও অনেকের মনের ভেতর কিছু একটা করার অদম্য ইচ্ছা ছিল... আর এই ইচ্ছা থেকেই সবার আগে এগিয়ে এসেছিল মীর রাসেল ..ফেসবুকে সে " HSC-2013 পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামুল্যে একটি করে 'টেলিটক আগামী' সিমকার্ড প্রদান করতে হবে " --
নামে একটা ইভেন্ট খোলে..যার মাধ্যমে বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টদের সে একত্রিত করে । অনেকেই তার সাথে একাত্মতা ঘোষনা করে এই ইভেন্টে জয়েন করতে থাকে ।
এরই মধ্যে টেলিটক "SSC 14" ব্যাচকে সিম দেবার ঘোষনা দেয় কিন্তু HSC ব্যাচের ব্যাপারে তাদের সেই আগের মতই উদাসীনতা রয়ে যায়!!
তখন ইভেন্ট হোস্টদের পক্ষ থেকে সবাইকে একটা দিন নির্ধারন করে টেলিটক কতৃপক্ষের কাছে দাবী-দাওয়া পেশ করার জন্য ঢাকায় ডাকা হয় ।
কিন্তু দুর্ভাগ্য ক্রমে সেদিন উপস্থিত হয় মাত্র চারজন!!
অনেকেই নানা কারনে অনুপস্থিত ছিল যাদের মধ্যে ছিলাম আমিও
তারপরও তারা দমে যায়নি...
টেলিটক কতৃপক্ষের কাছে তারা "HSC 13" ব্যাচকে সিম দেবার ব্যাপারে দাবী পেশ করে কিন্তু টেলিটক কতৃপক্ষ তাদের জানায় 'উপর মহল' থেকে HSC স্টুডেন্টদের সিম দেবার ব্যাপারে তাদের কোন অনুমতি দেয়া হয় নাই । তাদের শুধু SSC ব্যাচকে সিম দেবার নির্দেশ দেওয়া আছে!!
তখন নতুন প্রস্তাব হিসেবে SSC ব্যাচ হিসেবেই আগামী সিম দেবার কথা বলা হয় ।
তখন টেলিটক কতৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবে বলে জানায় ।
এছাড়া তারা আর কোন আশার বানী শোনায় নি!!
এরপরও হাল না ছেড়ে বিভিন্নভাবে বারবার টেলিটক কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ।
অবশেষে দীর্ঘ তিন মাসের অপেক্ষার পর টেলিটক থেকে কাঙ্খিত সুসংবাদটি জানানো হয়...
আমরা "SSC 11" ব্যাচ তো পাচ্ছিই..সেই সাথে বোনাস হিসেবে "SSC 10" এবং "SSC 12" ব্যাচকেও সিম দেয়ার কথা ঘোষনা করা হয় ।
"SSC 10" ও "SSC 12" ব্যাচের কাছে "SSC 11" ব্যাচ কৃতজ্ঞতা ও ধন্যবাদ পাইতেই পারে কেননা নরমালি সিমটা তারা পাইতো না,শুধুমাত্র আমাদের এই আন্দোলনের জন্যই তারা স্পেশাল কিছু সুবিধাযুক্ত একটা সিম ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছে!!
এবং সেই সাথে ধন্যবাদ প্রাপ্য এই ইভেন্টের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যারা যুক্ত থেকে ইভেন্টটাকে সফল করে তুলছে । এবং অবশ্যই তারা, যারা রাসেলের সাথে ঐদিন টেলিটক কতৃপক্ষের কাছে দাবী জানাতে গিয়েছিল ।
আর রাসেল এর কথা কি বলব...
তাকে কোন বিশেষনে বিশেষায়িত করা যায় তা আমার জানা নাই...কেননা ধন্যবাদ শব্দটা তার জন্য তুচ্ছই মনে হচ্ছে!!
সেকেন্ড টাইমের পরীক্ষার্থী হয়েও সে এই ইভেন্ট ও সিমের জন্য যে সময় ব্যয় করছে তার জন্য আসলেই অনেক ধৈর্য্য ও সাহস দরকার । যেটা ওর মধ্যে ছিল বিধায় আজকে শুধু আমরা "SSC 11" ব্যাচই না "SSC 10" এবং "SSC 12" ব্যাচও সিম পাচ্ছে...
আর আমরা যে উদ্দেশ্যে সিম নিচ্ছি আমাদের সকলেরই উচিত সেই উদ্দেশ্য পুরনে সচেষ্ট থাকা ।
সিম নিয়ে সেটাকে শো-কেসে তুলে রাখলে দেশের টাকা দেশে রাখা সম্ভব না...
দেশের টাকা দেশে রাখতে হলে অবশ্যই আমাদের সিমটি ব্যবহার করতে হবে,তবেই না দেশের টাকা দেশে থাকবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

