somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

█ ল্যাম্পপোস্টের আলোয় রাজুর পড়াশোনা,বিচারক হবার স্বপ্ন

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বপ্ন, আর ইচ্ছা পূরণের মতো কঠিন বিষয়টি বোঝার বয়স তার হয়নি। ঘরে খাবার নেই। গায়ের পোশাক কেনার টাকা নেই। নেই শিক্ষার উপকরণ কেনার সামর্থ্য। তবুও সে পড়বে। উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ এলাকার ২০ নম্বর সড়ক। সেখানকার ফুটপাতে সন্ধ্যার পর ল্যাম্পপোস্টের আলোয় রাজু ও তার দু’ভাই-বোন পড়তে বসে। শখে নয়। অভাবের কারণে। আলোর অভাব। আধুনিক ঢাকা শহরে রাজুদের ঘরে দিনের আলো ছাড়া অন্য কোন আলো নেই। একটি মাত্র কুপি বাতি। যা দিয়ে মায়ের দৈনন্দিন কাজ চলে। তাও হাতে টাকা না থাকলে কেরোসিনের অভাবে সেটিও কখনও কখনও জ্বলে না। তখন অন্ধকারে থাকতে হয় তাদের। খোঁজ নিয়ে জানা যায়, রাজু স্থানীয় বাইজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার ক্লাস রোল-১৫। রাজুর বোন বৃষ্টি (৮) একই শ্রেণীতে পড়ে। ছোটভাই ভাণ্ডারী ওরফে তারেক (৬) পড়ে শিশু শ্রেণীতে। সকাল আটটায় স্কুলে যায় রাজু। দশটায় ছুটি হলে চলে যায় পাশেই ‘রানা অটোমোবাইলস অ্যান্ড ওয়ার্কশপ’-এ। সেখানে কাজ করে দুপুর একটা পর্যন্ত। তারপর স্থানীয় একটি মসজিদে যায় কোরআন মুখস্থ করতে। দুপুর দু’টায় আবার যায় ওয়ার্কশপে। দু’টা থেকে রাত ৮টা পর্যন্ত ওয়ার্কশপে কাজ করে ক্লান্ত-পরিশ্রান্ত শরীর নিয়ে ঘরে ফিরে রাজু। চার-পাঁচ মাস হলো কেবল কাজ শিখছে ওয়ার্কশপে। এজন্য প্রতিদিন পায় ১০ টাকা। রোজগার বলতে এটুকুই। ওয়ার্কশপ থেকে এসেই ছেঁড়া একটি চট, বই, খাতা, কলম বগলদাবা করে ভাই-বোনদের নিয়ে পড়তে চলে যায় ঘরের পাশেই ল্যাম্পপোস্টের নিচে। ২০ নম্বর সড়কের পাশে ডিজাইনটেক্স সোয়েটার্স লিমিটেড এর ৭২ নম্বর প্লট। এর পাশেই একটি খুপড়ির মতো ঘর। উপরে ভাঙা পুরনো টিনের চালা। খুপড়ির চার পাশ মোটা পলিথিন দিয়ে মোড়ানো। ঘরে বসার মতো চেয়ার টেবিল কিছুই নেই। আছে ভাঙা দু’টি চৌকি। এর একটিতে রাজু ও তার ভাই-বোনদের বই খাতা ও অল্প কিছু বাসন-কোসন। আরেকটিতে তোষক, বালিশ কিছুই নেই। এর মধ্যেই মা, ভাই ও বোনদের নিয়ে গাদাগাদি করে রাত কাটে রাজুদের। একটু বৃষ্টি হলে সেটিও কখনও সম্ভব হয় না। রাজুর মা পঞ্চাশোর্ধ শিউলী বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, রাজুরা চার ভাইবোন। বড় বোন চুমকীর বিয়ে হলেও স্বামী তার খোঁজ-খবর রাখে না। এজন্য মায়ের সঙ্গেই থাকে সে। শাহীন নামে আর একটি ভাই ছিল রাজুর। কিন্তু মাত্র ১৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যায় শাহীন। রাজুর পিতা শামছুল হক জীবন চার বছর আগে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এক সময় উত্তরার বিভিন্ন ফ্ল্যাটে ঝিয়ের কাজ করতেন শিউলী বেগম। এখন আর তা পারেন না। তার বাম কানের পাশে টিউমার। দিনরাত প্রচণ্ড ব্যথা। চিকিৎসকরা বলেছেন, সময়মতো তা অপসারণ না করলে তারও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের মুখে ভাতই তুলে দিতে পারেন না। চিকিৎসার টাকা আসবে কোত্থেকে? তিনি বলেন, পোলাডার (রাজু) পড়ার এত ইচ্ছা। কিন্তু বই, খাতা, কলম, জামা-কাপড় কিছুই দিতে পারিনা। এক জোড়া বুট জুতা চাইছিল। তাও পারলাম না। তিন বেলার জায়গায় দুই বেলা খায়। প্রায় রাতেই খাওন না পাইয়া কানতে কানতে ঘুমাইয়া পড়ে। তাও রাজু লেহা পড়া ছাড়ে না। আমিও বাধা দিই না। বলতে বলতে অঝোর ধারায় কাঁদেন শিউলী বেগম।

রাজুর সঙ্গে কথা বললে সে জানায়, আমি পড়তে চাই। ভাই-বোনরেও পড়াইতে চাই। রাজুর ইচ্ছা লেখা পড়া শিখে সে বিচারক হবে। বৃষ্টিকে চিকিৎসক বানাবে। কোরআন-হাদিস শেখার প্রতিও আগ্রহ আছে তার। ইতিমধ্যে কোরআনের দশ পারা পড়া হয়ে গেছে। রাজু আরও জানায়, ল্যাম্পপোস্টের নিচে পড়তে গেলে গাড়ির হর্ন ও ধুলোবালিতে লেখা পড়ার ব্যাঘাত ঘটে। আর যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিন আর পড়া হয় না। রাজুর কর্মস্থল রানা অটোমোবাইলস অ্যান্ড ওয়ার্কশপের ডেন্টিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন বলেন, রাজুকে আমি যথাসম্ভব সহযোগিতা করি। ও পড়াশুনা করুক- তাই চাই। পড়ার প্রতি ওর দারুণ আগ্রহ। এজন্য তাকে পর্যাপ্ত সময়ও দিই। কিন্তু গরিবের ঘরে জন্ম। কেউ যদি একটু সহযোগিতা করতো তাহলে রাজুর ভবিষ্যৎ ভাল হতো।
ল্যাম্পপোস্টের আলোয় রাজুর পড়াশোনা,বিচারক হবার স্বপ্ন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×