somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রত্নগর্ভা - বেশ আপত্তিকর একটা শব্দ!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রত্নগর্ভা - বেশ আপত্তিকর একটা শব্দ!

জীবনে প্রতিষ্ঠিত, ভালো অবস্থানে যাওয়া, সফল লোকজনের মাকে রত্নগর্ভা নামে আখ্যা দেয়া হয়। এই যেমন ধরেন, কোনো মায়ের চার সন্তানের দুইজন বড়ো ডাক্তার, একজন বিশাল ইঞ্জিনিয়ার, বাকি একজন সচিব- এনারা একেকজন একেকটা রত্ন; আর যে গর্ভে এনারা জন্মেছেন তা রত্নগর্ভ।

আর, যে মানুষেরা ছোট চাকরি করে সংসার চালায়, গ্রামে কিংবা মফস্বলে ছোটো কাজ করে, রোদে পুড়ে ফসল ফলায় তারা কোনো রত্ন না, তাদের মা-ও তাই রত্নগর্ভা হয় না। সেই মায়েরা কি তাহলে রত্নের বদলে আবর্জনা গর্ভে ধরেছেন? অথচ, একজনের জীবনে সাফল্যের পেছনে কাজ করে হাজারো ফ্যাক্টর। পৃথিবী আগাগোড়াই আনফেয়ার একটা জায়গা। সবাই সমান সুযোগ পায় না, সবার জীবনের রাস্তাও সমান না।
সফল সন্তানের জীবনে তাদের মায়েদের ভূমিকাকে খাটো করা সম্ভব না; কিন্তু, সন্তানের বাহ্যিক সামাজিক সাফল্য বিচার করে এক মায়ের জরায়ুকে রত্নের আকর ঘোষণা দিয়ে, প্রকারান্তরে আরেকজনেরটা খাটো করাটা আপত্তিকর বটে।

প্রতিটা মায়ের কাছেই তার নিজের গর্ভ রত্নের আকর। সমাজের চোখে রত্ন না হলেও, মায়ের কাছে তার সন্তান তো সেরা রত্ন!

সব জরায়ুই রত্নগর্ভ, সব মা-ই রত্নগর্ভা!

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×