somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিন্স উইথ রেড স্পোর্টস কার

১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে জেগে এক অস্বস্তিকর অনুভুতি হল ফাবির,অনেক দিন আগের পুরানো স্বপ্নটা আবার দেখল সে।সন্ধ্যা হয়ে এসেছে,বৃষ্টি পড়ছে,বাসায় কেউ নেই,এই সময় ফাবি যেন অতীতে হারিয়ে গেলো।ফাবির বয়স যখন ১৩-১৪ তখন ওদের এলাকাতে একটা লাল রঙের স্পোর্টস কার দেখা যেত।ওর কাছে এই জিনিসটা ঘোড়ায় চড়ে রাজপুত্র আসার মতই আকর্ষণীয় ছিল।ফাবির ধারণা ছিল যারা স্পোর্টস কার চালায় তারা অনেক dashing,smart,cool হয় এক কথায় বলা যায় এ যুগের রাজপুত্র।ফাবির বান্ধবী সায়মার ফ্রেন্ড ছিল এই রাজপুত্র,নাম রিশাদ।সায়মার কাছ থেকে রিশাদের গল্প শুনতে শুনতে তার প্রেমে পরে গেল ফাবি।দিনরাত স্বপ্ন দেখত ও আর রিশাদ লাল গাড়িটাতে চড়ে পুরা শহর ঘুরে বেড়াচ্ছে।ফাবির এখনও মনে পড়লে হাসি পায়,সায়মার সাথে কথা বলার সময় রিশাদের নামটা শোনার জন্য ও কান খাঁড়া করে রাখত।তারপর একসময় শুরু হল রিশাদের সাথে পথচলা,কথা বলা,কথার গাড়ি চলতে থাকলো ফোনে ,মনে মনে।প্রেমে পরে ফাবির মত ভীতুর ডিম মেয়ে রীতিমতো বন্ড গার্লদের মতো দুঃসাহসিক কাজ কারবার শুরু করে দিয়েছিল।প্রথমবার ধরা খাবার পর প্রায় সারাক্ষনই ওকে নজরবন্দী করে রাখা হতো,যেখানে যেত বুয়া, দারোয়ান,ড্রাইভার,ফাবির মা সঙ্গে যেত।কিন্তু ফাবি ওদের চোখে ধুলো দিয়ে চুটিয়ে প্রেম করে যেতে লাগলো।এমনকি রিশাদ অসুস্থ থাকা অবস্থায় একবার ওকে দেখতে ওর বাসায় চলে গিয়েছিল,কেউ টের ও পায়নি।ফাবি শুনেছে ও নাকি এখন একজন ডিজে,drinks করে,ড্রাগ নেয়।ফাবি অবাক হয়ে ভাবে,এই ধরনের একটা ছেলে কে ও কিভাবে এত ভালবেসেছিল,এখন এই গুলাকে দেখলে ওর মেজাজ খারাপ হয়ে যায়।তাহলে কি ফাবির বাবা ঠিক ছিল??একথা মনে হতেই ব্যথায় ফাবির বুকটা ভরে গেল।ও কখনো কোনদিন কাওকে বলেনি কিভাবে ওদের সম্পর্কটা ভেঙ্গে গিয়েছিল।ফাবি কালো রাতটার কথা মনে করতে চায় না,মনে পরলে গা শিওরে ওঠে ওর।ফাবির বাবা অনেক রাগী,তারপর ও মেয়ে কে তিনি কোনদিন একটু ধমকে কথা বলেননি,ফাবি ছিল ওর বাবার priceless princess,প্রথমবার ধরা খাবার পর তিনি মেয়েকে অনেক বুঝিয়েছিলেন,কিন্তু second বার জীবনে প্রথমবারের মতো তিনি মেয়ের গায়ে হাত তুলেছিলেন।একথা মনে হতে ফাবির খুব খারাপ লাগা শুরু হল, ও ছাদে চলে এলো।রাত নেমে এসেছে,চারিদিকে দানবের মতো দাড়িয়ে থাকা অসংখ্য building গুলাতে আলো জ্বলছে।হটাত করে ফাবির নিজেকে খুব ক্ষুত্র মনে হতে লাগলো,ওর মনে হল চারিদিকে এত মানুষ,না জানি পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরও কতো মানুষ আছে,তাদের জীবনে কতো কাহিনী,কত হাসি কান্না,কে কয়দিন বেঁচে থাকবে ,কে যে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে ঠিক নাই।পৃথিবী একটা অদ্ভুত জায়গা,অদ্ভুত মানুষের জীবন,এক অদ্ভুত অনুভুতি পেয়ে বসলো ফাবিকে।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×