somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথশিশু এবং আমরা

২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোতোয়ালী থানার অদূরে বাংলাদেশ ব্যাংক ও সিডিএ কার্যালয়ের সামনে ফুটপাতে ৪/৫ জন পথশিশুকে প্রায়ই দেখা যায়। কেউ দাঁড়িয়ে আছে, কেউবা দেয়ালে হেলান দিয়ে বসে আছে। কিন্তু সবার হাতে পলিথিন। ফুঁ দিয়ে ফুলিয়ে নাক মুখ তাতে ঢুকিয়ে কয়েক মিনিট চেপে ধরছে। ভেতরে হলুদ কিছু পদার্থ। কিছুক্ষণ গন্ধ শুঁকার পর একজন ফুটপাতেই চোখ বুঁজে শুইয়ে আছে। প্রায় প্রতিদিনই বেলা তিনটা চারটার দিকে এ দৃশ্য চোখে পড়ে। একই দৃশ্য দেখা যায় পুরাতন রেল স্টেশন, নিউমার্কেট থেকে বিআরটিসি যাওয়ার পথে মধ্যবর্তী আইল্যান্ড ও লালদীঘি মাঠেও। কৌতুহল মিটাতে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতে যাওয়া। শুয়ে থাকা শিশুটি চোখ বুঁজে উত্তর দেয় “ড্যান্ডি খাই ড্যান্ডি। এইডা লইলে নিশা অয়, ঘুম আইয়ে। খিদা লাগে না। দুনিয়াদারির কোন হুঁশ থাহে না।” নেশার জগতে বিশেষ করে নিম্নবিত্তের কাছে প্রচলিত এ মাদকটির নাম ডেনড্রাইট। অনেকে বুস্টিক হিসেবে চিনে। তবে মাদকসেবীদের কাছে এটি পরিচিত ‘ড্যান্ডি’ নামেই। দিন দিন বাড়ছে এর চাহিদা। সেই সাথে বাড়ছে মূল্যও। এক সময় টোকাই শ্রেণীর শিশু-কিশোরদের মধ্যে এর ব্যবহার প্রচলিত থাকলেও বর্তমানে অনেক ধনীর দুলালও এটি গ্রহণ করায় ক্রমশ: মাদকসেবীদের কাছে প্রিয় হয়ে উঠছে এটি।

জানা গেছে,ডেনড্রাইট বা বুস্টিক একধরনের আঠালো পদার্থ। কাঁচ, রাবার, চামড়া কিংবা রেক্সিন জাতীয় বস্তু জোড়া লাগাতে এটি আইকা বা গাম হিসেবে ব্যবহৃত হয়। গ্যালন, কৌটা বা টিউবে পাওয়া যায় এটি। যেকোন হার্ডওয়ারের দোকান থেকে এটি খুব সহজেই যে কেউ কিনতে পারে। প্রধানত: ভারত ও নেপাল থেকে এটি এদেশে আসছে। ড্যান্ডি নামে পরিচিত এ মাদকটি পলিথিনের ভেতর খানিকটা ঢুকিয়ে অত:পর বেলুনের মতো ফুলানো হয়। ডেনড্রাইটে যে আঠালো পদার্থ থাকে তা পলিথিনে ঢুকানোর পর অন্যরকম স্বাদ ও গন্ধের সৃষ্টি হয়।

চিকিৎসকদের মতে,ডেনড্রাইট স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ড্যান্ডি অর্থাৎ জুতা তৈরির আঠায় টলুইন নামক এক ধরনের তরল পদার্থ থাকে যা বাষ্পীভূত হয়ে নিঃশ্বাসের সঙ্গে সেবনকারী শিশুদের দেহে প্রবেশ করে। টলুইন ক্ষণস্থায়ীভাবে ঝিমুনি, মাথাব্যথা, ক্ষুধা না লাগা ও নিয়ন্ত্রণহীনতার উদ্রেক করে। বিশিষ্ট রসায়নবিদ কামনাশীষ রাজু এসব ড্যান্ডিসেবীদের ভবিষ্যতের আরও ভয়াবহ পরিণতি সম্পর্কে আজাদীকে বলেন, লিভার, কিডনিসহ ব্রেইনের গুরুত্বপূর্ণ অংশগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে ড্যান্ডি অর্থাৎ টলুইন। এ ছাড়া নিয়মিত ড্যান্ডি সেবনে বেনজিন মিথাইলের প্রভাবে পথশিশুদের মস্তিষ্ক বিকৃতির আশংকা রয়েছে শতভাগ। এটি সেবনে মানসিক সমস্যা, নিউরোলজিক্যাল সমস্যা, কিডনি জটিলতা ও মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে।

নতুন স্টেশনের অনতিদূরে আইল্যান্ডের উপর কয়েকজন বসে ড্যান্ডি সেবন করছিলো গতকাল সন্ধ্যায়। লাকি নামে আনুমানিক দশ বারো বছরের একটি মেয়ে ড্যান্ডি তৈরির পদ্ধতি দেখিয়ে দিল বলার সাথে সাথেই। পলিথিনে একটা টিউব থেকে কিছুটা আঠালো পদার্থ নিয়ে মুখ বন্ধ করে পলিথিনটি ভালোভাবে মুচরাতে থাকে। তারপর বেলুনের মতো ফুলিয়ে ঝাঁকাতে থাকে কিছুক্ষণ। অত:পর মুখ ঢুকিয়ে জোরে জোরে নি:শ্বাস নিতে থাকে। একসময় সেটি পাশে অপেক্ষায় থাকা আলীর হাতে ধরিয়ে দিয়ে নিজে উপর দিকে শ্বাস টেনে ঝিম ধরে থাকে। চোখ মেলে আলী বলে,‘ক্ষুদা তৃষ্ণা লাগে না ড্যান্ডি খাইলে। এডি খাইলে টেহা বাঁচে। দুনিয়াদারি রঙিন রঙিন লাগে।’

এ প্রসঙ্গে পথশিশুদের নিয়ে কাজ করা অপরাজেয় বাংলাদেশের প্রকল্প পরিচালক উজ্জ্বল শিকদার ভয়ংকর একটি তথ্য দেন আজাদীকে। তিনি জানান, ড্যান্ডি সেবনকারী পথশিশুদের অনেকে দাঁতের ফাঁকে ব্লেডের টুকরো ঢুকিয়ে রাখে। মাঝে মধ্যে ব্লেডে চাপ দেয়। এতে মাড়ি কেটে রক্ত বের হয়। ড্যান্ডির গন্ধ শুঁকার পর নোনতা রক্তের স্বাদে নাকি নেশা গাঢ় হয়। এধরনের বেশ ক’জন শিশুকে তিনি পেয়েছেন জানিয়ে বলেন, অন্য শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের এখানে রাখা যায় না। তবে এদেরকে মরণ নেশা থেকে ফিরিয়ে আনতে হলে সরকারি ভূমিকার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।


(সংগৃহীত)


সমাজের মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের এদের এই অবস্থায় দেখতে দেখতে গা শয়ে গেছে।আমরা ধরেই নিয়েছি এটা ওদের ভাগ্য,আমাদের করার কিছুই নেই,আমরা কয়জনকে সাহায্য করতে পারবো????পৃথিবীতে লাখ লাখ মানুষ ওদের মত সুবিধা বঞ্চিত।বড় হয়ে ওরা এক একজন চুরি, ডাকাতি,ছিনতাই করবে,
মানুষ ও খুন করতে পারে,স্বার্থপর আর লোভী মানুষ নিজেদের স্বার্থের জন্য এদের কাজে লাগাবে।লেখা কপি পেস্ট আমার পছন্দ না হলেও এটা করলাম ,কারণ সামনে ঈদ,আমার অনেক বান্ধবীদের দেখেছি অবশ্য এ কথা আমার নিজের ক্ষেত্রে ও প্রযোজ্য রমজান মাসে হাজার হাজার টাকার শপিং করে ঈদের দিন বলে,এবারের ঈদ একদম ফালতু গেছে।তখন মনে হয়,আমাদের ভাগ্য অনেক ভালো,এদের জায়গায় আমরাও থাকতে পারতাম এবং বুঝতে পারি সমাজ অনেক নিষ্ঠুর।আসলে সমাজের দেশের কি কোন দায়বদ্ধতা নেই এদের প্রতি????


সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৫০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×