somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানার বাড়ির ভূত

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় একটা সময় ছিল যখন শুধু ভুতের গল্প শুনতে চাইতাম।মামা,চাচা, খালাত ভাইবোন ,মামাতভাইবোন সবার সাথে ভুতের গল্প করতাম।এখনো মনে আছে গ্রামের বাড়ির কবরস্থানের পাশে সেই বিখ্যাত ভুতুড়ে তেতুল গাছের কথা,যেটা নিয়ে এত ভুতের গল্প শুনেছিলাম যে ওই গাছের তেতুল খেতে ভয় লাগত,আর বিশাল মাঠ যেটা দিয়ে রাত একটা বাজে বাজার সেরে আসা মানুশগুলাকে জিনে পেত আর তারা আওাতুল কুশরি পরে কোন মতে জান নিয়ে পালায় আসতো।মামা চাচাদের মুখে এইসব গল্প শুনতে এত ভাল লাগত বারবার শুনতে চেয়ে তাদের বিরক্ত করে মারতাম।


একবার ছোটবেলায় মামাতো ভাইবোন,খালাতভাইবোন সবাই মিলে গ্রামে নানার বাড়িতে বেড়াতে গেলাম।আমাদের নানার বাড়িটা মোটামুটি বড়।সামনে বারান্দা তারপর লম্বা করিডোর হয়ে বাড়ির অন্যান্য ঘরগুলো।সামনের উঠানজুড়ে বড় বড় গাছ।এক সন্ধ্যায়, ইলেক্ট্রিসিটি নাই,অন্ধকার,মোমবাতির আলোয় আমি,আমার বড় বোন তিশা,ছোট ভাই সাকিব ,মামাত বোন লোপা,খালাত ভাই সারজিল সব ছোটরা মিলে সামনের বারান্দার সাথে লাগানো ঘরে বসে আছি আর পুরানো ভুতের গল্পগুলা শেয়ার করছি।হটাৎ দরজার দিকে তাকিয়ে দেখি সাদা কি একটা যেন দারিয়ে আছে:-/,প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না,ভালভাবে তাকিয়ে দেখি ঠিকই আছে,একটা ভুত দাড়িয়ে আছে দরজায়!!,ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো,প্রথমে ভাবলাম আমি বোধহয় একাই দেখছি,পরে দেখলাম আমার কাজিনরা ভূত ভূত করতে করতে ঘর থেকে পড়িমরি বের হয়ে যাচ্ছে,আমিও কোনমতে জান হাতে নিয়ে ছুটলাম:((।তারপর সবাই হাঁপাতে হাঁপাতে আম্মু আর নানুর কাছে গিয়ে কমপ্লেইন করতে লাগলাম যে আমরা ভুত দেখেছি আর খেয়াল করলাম আমার মামাতবোন লোপা ওই রুমে আটকা পড়ে আছে , বের হতে পারেনি।বড়রা স্বাভাবিকভাবে আমাদের কথা বিশ্বাস করল না।কিন্তু আমরা জোর দিয়ে বলতে লাগলাম আমরা ভুত দেখেছি আর লোপা ওই রুমে রয়ে গেছে।যাইহোক লোপাকে উদ্ধার করার জন্য সবাইমিলে আবার ওই রুমটাতে গেলাম,গিয়ে দেখি ও বসে বসে কাঁদছে।আমরা ওকে নানা প্রশ্ন করতে লাগলাম,কিন্তু একটা প্রশ্নেরও জবাব ও দিচ্ছে না।ওকে রেখে সবাই চলে যাওয়াতে আর ও বের হতে না পারায় অপমানে চোখ দিয়ে অনবরত পানি পরছে:((।নানু আমাদের বোঝাতে লাগলেন আমরা ভুল দেখেছি ,ভূতবলতে আসলে কিছু নাই।কিন্তু আমরা যেহেতু সবাই একসাথে দেখেছি সুতারাং ভুল হতে পারে না।অতঃপর আম্মু বললেন যে তারা আশেপাশে থাকছেন আবার যদি কিছু দেখি তো তাদের যেন ডাকি।তারপর আবার ওই রুমতাতে গিয়ে বসলাম,খুব ভয় লাগতেছিল আর বারবার দরজার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছিলাম/:)।সাকিব আর সারজিল বলা শুরু করল এইবার যদি ভুত টা আসে তাহলে আর ভয় পাব না ধরে ফেলব।কিছুক্ষণ পর ভূতটা আবার এসে দরজায় দাঁড়ালো,সাকিব আর সারজিল কিছু বিঝার আগে দেখি ভুতটার উপর ঝাঁপিয়ে পড়েছে,আর ঠিক তখনই দেখলাম ইলেক্ট্রিসিটি চলে এসেছে,অবাক হয়ে দেখলাম ভুত তা আর কেউ না ছোট মামা,সারা মুখে লোশান্‌ এর ফোম মেখে আর গায়ে সাদা চাঁদর পরে আমাদেরকে ভয় দেখাতে এসেছেন,ছোটমামাকে ভূতের গল্প বলার জন্য খুব জ্বালাতাম এজন্য মজা দিতে এই কাণ্ড টা করেছেন,আমরা যে খুব ভয় পাব বুঝেন নাই যদিও শেষে নানু এসে এইসব দেখে ছোটমামার পিঠে হাঁসতে হাঁসতে লাগিয়ে দিয়েছিলেন ধুমধাম কয়েকটা কিল:P।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×