somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌরবিদ্যুতে আলোকিত সুনামগঞ্জ জেলার তাহিরপুরের গ্রামাঞ্চল

১৬ ই মে, ২০১২ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌরবিদ্যুতে আলোকিত সুনামগঞ্জ জেলার তাহিরপুরের গ্রামাঞ্চল

সৌরবিদ্যুতের আলোয় রাতের গাঢ় অন্ধকার সরিয়ে আলো ঝলমল করছে তাহিরপুরের পল্লী এলাকার অন্ধকারাচ্ছন্ন গ্রামগুলো। শীতের শেষ ও গরমের শুরু থেকে সারাদেশের মানুষ যখন ঘন ঘন লোডশেডিংয়ের আশঙ্কা করছেন তখন তাহিরপুরের পল্লী এলাকার মানুষ নির্বিঘ্নে ব্যবহার করছেন সৌরবিদ্যুত্। প্রযুক্তির উত্কর্ষের ফলে নিম্নআয়ের লোকজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এ সুবিধা ভোগ করছেন। সৌরবিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের সূত্রে এসব তথ্য জানা গেছে। পল্লী এলাকার মানুষজনের কাছে যা ছিল শুধু স্বপ্ন আজ সৌরবিদ্যুতের কল্যাণে তা বাস্তবে রূপ নিয়েছে। এখন গ্রামের পর গ্রাম আলোকিত হচ্ছে সৌরবিদ্যুতের আলোয়।
সারাদেশে ৬৪ জেলায় বিদ্যুত্ সুবিধাবঞ্চিত ৬০ শতাংশ মানুষকে বিদ্যুতায়িত করতে বিশ্বব্যাংকের সহায়তায় রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ), গ্রামীণশক্তি উপজেলায় বিভিন্ন গ্রামে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সৌরবিদ্যুত্ প্রকল্প চালু করে। ২০০২ সালের ডিসেম্বরে তাহিরপুরের প্রত্যন্ত অঞ্চল কলাগাঁও বাজারে গ্রামীণ শক্তি প্রথম সৌরবিদ্যুত্ প্রকল্পের কাজ শুরু করে। পরে ২০০৪ সালে তাহিরপুর উপজেলা সদর, বাদাঘাট বাজারে তাদের প্রকল্পের ব্যাপক প্রসার ঘটে। বর্তমানে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উপজেলায় কমপক্ষে শতাধিক গ্রামে বিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার রয়েছে।
তাছাড়া উপজেলার প্রতিটি হাটবাজারে কিছুদিন আগেও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জেনারেটর ব্যবহার হতো। কিন্তু ডিজেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির কারণে জেনারেটরের বিল ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেনারেটর ব্যবহার ছেড়ে দিচ্ছে। সেই সঙ্গে কিস্তির মাধ্যমে সৌরবিদ্যুত্ ক্রয়ের সুবিধা পাওয়ায় ব্যবসায়ীরাও এখন সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। গ্রামীণ শক্তি অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত তারা উপজেলায় প্রায় ১৫ হাজারের মতো গ্রাহককে সৌরবিদ্যুতের আওতায় আনতে সক্ষম হয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×