সকাল নয়টা থেইকা তো আবার গোলামীর জিন্দেগী (চাকরির কথা কইরে ভাই!) স্টার্ট!
এইদিকে, আইজকা তিনদিন ধইরা অফিসে এক প্রকার দৌরের উপ্রে আছি। একবার এই প্রবলেম , আরেক বার ঐ প্রবলেম। একবার কাম করি না- এই অজুহাতে বসের ঝাড়ি, আরেক বার কামডা করলাম ক্যান?- এই অপরাধে ঝাড়ি! পুরাই শ্যাম রাখি না কূল রাখি টাইপ অবস্থার স্বীকার!
এতো কিছুর মধ্যে ও ব্লগে আইতাম শান্তির অন্বেষায়! কোথায় কী? জাফর স্যারেরে লইয়া যে বীভৎস টানাহেঁচড়া গেলো অন্য কিছু ভাববার অবকাশ পাইলাম না! ভাষা সৈনিক গাজিউল হক চইলা গেলেন কারো কোন মাথা ব্যাথা নাই। হেই পোষ্টে কেউ ইন্নালিল্লাহ লেইখাও কমেন্ট করে না!গাজিউল হকের থেইকা ও ড. জাফর কী বড় হইয়া গেলেন!
যা হোক, অবস্থা একটু আগেই শান্ত হইছে। ক্ষিদাও লাগছে। লাঞ্চ এখনো আসে নাই। তাই চেয়ারে বইসা বইসা হাই তুলতেছি। আর আপ্নেদের জন্য ব্লগাইতেছি।
অফটপিকঃ অফিসের দুই ঘনিষ্ট কলিগ এবং এক ল্যাংটা কালের দোস্তের শাদী মোবারকের দিন ধার্য হইছে। এই বিয়া গুলান বহুত দিন ধইরা ঝুইলা আছিলো। আল্লাহর কী অপার মহিমা! সব গুলান একই দিন! আগামী ২৬ তারিখে! সেই কারনে, আলহামদুলিল্লাহ কইতে গিয়া ও কইতার্লাম না! বিকজ, কলিগগো বিয়া চিটাগাঙে (আলাদা আলাদা কমিউনিটি সেন্টারে) আর দোস্তের বিয়া ঢাকা শহরে। কৈ যামু, কোনডা খামু!
মাথার চুল ছিঁড়নের দশা! কষ্টে আছি- বুইঝলেন ভাই ও বইনেরা!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



