somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল কোম্পানি কর্তৃক ল্যান্ডফোনওয়ালাদের প্রতি দেয়া হুমকিঃ ভেতরের ঘটনা!

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে "বিদেশী কোম্পানীগুলা একযোগে দেশীয় কোম্পানীগুলোকে বসিয়ে দিলো- কেউ কিছুই বললো না!!!!!" শিরোনামে আসা পোষ্টটি চোখে পড়েছে, যেখানে লেখক বলেছেন,” ৬টি মোবাইল অপারেটরদের সংগঠন এ্যমটব তাদের বকেয়া পাওনা বাবদ ৪৮ কোটি টাকার জন্য সকল পি এস টি এন কোম্পানীগুলোর সাথে আন্ত:সংযোগ বন্ধ করে দিয়েছে।“ মন্তব্যের ঘরে অনেকেই মোবাইল কোম্পানি আর বিতিআরসির চৌদ্দপুরুষ উদ্ধার করেছেন, তবে, সত্য কথা হল, তার সংযোগ বন্ধ করে দেয় নি, বরং বন্ধ করে দেবার হুমকি দিয়েছে। আর এ নিয়ে গতকাল দুপুরেই বিটিআরসি তে এক মিটিং সবকিছু সমঝোতা হয়ে গিয়েছে।

একুশে টিভিতে আফতাব তুহিন নামে একজন সাহসী রিপোর্টার আছেন, ইনিই তিনি কীনা আমি জানি না!

যাই হোক, ব্যাপারটা আমি যতদুর জানি বলছি।

দেশীয় বিনিয়োগ উৎসাহিত করবার জন্যই দেশে পিএসটিএন (ল্যান্ড ফোন) কোম্পানীগুলোকে ব্যবসা করার সুযোগ দেয়া হয়েছিল। এ কোম্পানিগুলো আইনতঃ মোবিলিটি (Mobility) সুবিধা নিতে পারে না। অর্থাৎ এরা শুধু ওয়্যারলেস ল্যান্ডফোন দিয়ে ব্যবসা করতে পারবে, সেলুলার ফোন ব্যবহার করতে পারবে না। অন্যদিকে, মোবাইল কোম্পানিগুলো আইনতঃ কাউকে পিসিও (PCO) সুবিধা দিতে পারে না। কিন্তু, বাস্তবতা হল, উভয়েই আইন ভেঙেছে। পিএসটিএনগুলো দেদারসে মোবাইল ফোন ও রীম ব্যবহার করে ব্যবসা করছে আর মোবাইল কোম্পানিগুলো পিসিও সংযোগ দিয়ে যাচ্ছে। পারস্পরিক অলিখিত সমঝোতায় এটি চলছিল।

এখন, সমস্যা করেছে, একটা পিএসটিএন, (নাম উল্লেখ করতে চাচ্ছি না) যার গ্রাহক সংখ্যা এবং নেটওয়ার্ক কাভারেজ অন্য পিএসটিএনের চাইতে অনেক বেশী। এর উপর ভর করেই গতমাসে তারা বেশ কিছু নতুন গ্রাহকবান্ধব প্যাকেজ বাজারে নিয়ে আসে আর তাতেই মোবাইল কোম্পানিগুলোর আঁতে ঘা লেগে যায়, যার ফলাফল কালকের ঐ মিটিং! নাহলে ৪৮কোটি টাকা কোন ইস্যুই না।

আর ভয়েস বিজনেসের (VOIP) কথা বলছেন? ওটা কে করছে না! যার পরিসর যত বড়, সে তত বড় করেই করছে আর ছোটরা করছে ছোট পরিসরে!

আসল কথা হলো, এদের নিয়ন্ত্রনকারী সংস্থা বিটিআরসি যতদিন তাদের নতজানু স্বভাব বজায় রাখবে, ততদিন অবস্থার উন্নতির কোন লক্ষন নেই। সেখানে যে কোম্পানি যত কমিশন দেবে, তার ব্যবসাসংক্রান্ত সযোগ সুবিধা তত বেশী হবে, এই যেন নিয়ম হয়ে গিয়েছে। ভয়েস বিজনেস করে ২০০০ কোটি টাকা কামিয়ে ২০০ কোটি টাকা জরিমানা দিতে কারো গায়ে লাগার কথা নয়। তারউপর যদি, ৫০ টাকা রিচার্জে সীম হয়ে যাবে “অমর সীম”- এর মাধ্যমে সে জরিমানার টাকার সিংহভাগ তুলে নেয়া যায়, তাহ্লে তো পোয়াবারো!

ব্লগারদের মধ্যে মোবাইল ও ল্যান্ডফোন কোম্পানিতে কর্মরত অনেকেই আছেন, যাঁরা এ ব্যাপারে আরো বেশী জানবেন। তাঁদের কাছ হতে আরো জানতে চাইছি!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৫
২৪টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×