শুধুমাত্র প্রাণিসম্পদ সংক্রান্ত একটি বাংলা ব্লগ-ভেটসবিডি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় এখন বিভিন্ন বিষয়ক অনেক ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি রয়েছে এবং দিন দিন আরো আসছে। ফলে পৃথিবীর বুকে রক্ত দিয়ে কেনা আমাদের প্রিয় বাংলা ভাষা আজ বিশ্ববাসীর কাছে প্রতিদিনই পাচ্ছে এক নতুন মাত্রা। তবু এখনও আমাদের আরো অনেকটা পথ যেতে হবে। এখনও বিভিন্ন ইলেকট্রনিক্স পন্যের user guide গুলো ১০ টা ভাষায় অনুবাদ করা থাকলেও তাতে বাংলা ভাষা স্থান পায়নি। তাই ব্যাপারেও কাজ করতে হবে। সালাম, রফিক, বরকতদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে।
আমি পেশায় একজন ভেটেরিনারিয়ান। আমি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখলাম, দেশে প্রাণিসম্পদের উপর নির্ভর করে অনেকেই জীবিকা নির্বাহ করছে, কিন্তু তাদেরকে আমরা যারা সেবা দিই, তাদের সংখ্যাও এখন অনেক এবং আমাদেরকে এখন নানা বিষয়ে হালনাগাদ জ্ঞান রাখতে হচ্ছে। আবার এখন অনেক শিক্ষিত বেকার এ ধরনের পেশায় নিয়োজিত আছে, যারা আধুনিক কৃষি খামার গড়তে চান। ইদানিং আবার সৌখিনতা পূরণে মানুষের বাসা-বাড়িতে প্রবেশ করেছে নানা জাতের সৌখিন কবুতর, পাখি, আর খুব আদরের ছোট্ট পাপ্পি ইত্যাদি। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এসব প্রাণির বিভিন্ন ধরনের রোগ-ব্যাধির আক্রমণ যেমন বাড়ছে, তেমনি তাদের ধরনও বদলাচ্ছে নিয়মিতভাবেই। তাই এসমস্ত বিষয়ে সবসময় আপডেট থাকতে আর মানুষকে এসব বিষয়ে আরো বেশি বেশি সেবা দিতেই আমি এই ব্লগটি তৈরি করেছি। এখনও এক বছর পেরোয়নি ব্লগ সাইটির বয়স। ইতিমধ্যেই আমরা বিপুল সাড়া পেয়েছি। অ্যালেক্সা র্যাংকিং-এও আমরা এখন এ সংক্রান্ত যেকোন সাইটের চেয়ে এগিয়ে।
যারা সাইটটি দেখতে চান তারা এই লিংক-এ ক্লিক করুন:
http://vetsbd.com
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন