প্রায় ২ বছর আগের কথা, আমার কোম্পানির সাথে একটু ঝামেলা হওয়াতে গোপনে নতুন কাজ খুজছি।
প্রায় ২/৩ হাজার ইমেল করার পর কয়েকটা কোম্পানির ইনটারভিওর জন্য কল করল, আমি নিজেকে ভালভাবেই তৈরী করে গেলাম। বলতে গেলে এটাই আমার চাকরির প্রথম ইনটারভিও, আগের দুইটা চাকরি পেয়েছিলাম এজেন্টের মাধ্যমে।
আমি আবেদন করেছিলাম ৪ টি পদের জন্য, এর মধ্যে যে কোন একটা হলেই হবে।
১) সেফটি কো-অর্ডিনেটর
২) এডমিন এন্ড একাউন্ট এসিসটেন্ট
৩) প্রজেক্ট কো-অর্ডিনেটর
৪) ড্রাফটসম্যান
সিঙ্গাপুরের প্রথম সারির একটা কোম্পানির এইচআর ম্যানেজার আমাকে প্রশ্ন করল, তুমি কোন পদের জন্য ইচ্ছুক?
আমি বিনয়ের সাথে জানতে চাইলাম। ম্যাডাম কোন পদটা আমার জন্য ভাল হবে?
উনি আমাকে বল্ল "তুমি চাকরি করবে তাখলে তোমাকেই পছন্দ করতে হবে কোন পদে তোমার আগ্রহ"
আসলে আমার কোম্পানি খুব একটা বড়না, তাই এই সব কাজই আমি একা ঠিকভাবেই করতে পারি। কিন্তু বড় কোম্পানিতে নিজেকে কোন পদে ঠিক মানাবে তা ঠিক বুঝতে পারছিনা।
ম্যাডাম তখন আমার সব কথা শুনে বল্ল চল নিচে গিয়ে কফি খেয়ে আসি।
ইন্টারভিও বোর্ড থেকে বাহিরে এসে উনি খুব প্রিয় কোন মানুষের মত করে বল্ল "দেখ নিজেকে চার দিকে ছিটিয়ে না দিয়ে কোন একটা কাজে শক্ত ভাবে তৈরী কর, দেখবে যে কোন যায়গায় তোমার চাকরি হয়ে যাবে। তুমি আগে চিন্তা কর কোন সেক্টরটা তোমার প্রিয়, কোথায় তুমি নিজেকে দেখতে চাও। তাখলে নিজের উত্তর নিজেই পেয়ে যাবে"
এই কথা সেই কথা আরো কত কথা, সব শেষে উনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা দিয়ে বল্ল যেদিন নিজেকে তোমার পছন্দের স্থানেক নিয়ে যেতে পারবে সেই দিন আমাকে জানিও, চাকরি তোমার জন্য আমি ঠিক করে দেব। যে কোন পদের জন্য হোক।
সেইদিন থেকেই নিজেকে একটা প্রশ্ন করছি - "আমি কি হতে চাই, নিজেকে কোথায় দেখতে চাই"
আমার নিজের কাছে নিজের প্রশ্ন গুলির এক একটা উত্তর আস্তে আস্তে পেয়ে যাচ্ছি, সবজান্তা ভাবটা ছেড়ে নিজেকে তৈরী করতে লাগলাম একেবারে নিচ থেকে। নতুন এক শরিফের তৈরীতে খুব একটা ব্যস্ত হয়ে উঠলাম।
গত কিছুদিন পূর্বে ম্যাডামের সাথে আমার দেখা হল, অনেকটা চলার পথে। আমার বর্তমান প্লান, ষ্ট্যাডি এবং কাজের দিকে এগিয়ে যাওয়া কথা শুনে ম্যাডাম বল্ল "আমার অফিসে তোমার জন্য একটা এক্সিকিউটিভ পদ খালি করে রাহব, ২০১৬ তে এসে জয়েন করবে। তবে নিশ্চয় এই কাজটা সঠিক ভাবে শেষ করবে, তারপর অন্য চিন্তা"
অনেকদিন পরে মনে হল, আসলেই অল্প অল্প করে অনেক কিছু জানার চেয়ে সঠিক এবং সম্পূর্ণ ভাবে একটা কাজ জানা অনেকভাল।
ধন্যবাদ ম্যাডাম, সেইদিনের একটা কথা আজ আমাকে নিজের পথ খুজে নিতে সাহায্য করল।
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।