somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধ মামলায় বিদেশী আইনজীবী নিয়োগ বেআইনি -ট্রাইব্যুনাল

১৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন’৭৩ অনুযায়ী কোনও বিদেশী আইনজীবী নিয়োগ করা যাবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে স্বপদ থেকে সরে যেতে বৃটেনের তিন আইনজীবী যে চিঠি দিয়েছেন তা প্রধান তদন্ত কর্মকর্তা গোলাম আরিফ টিপু গতকাল সোমবার ট্রাইব্যুনালের নজরে আনলে ট্রাইব্যুনাল এ কথা জানান। ট্রাইব্যুনালে বিচারপতি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন এটিএম ফজলে কবীর এবং একেএম জহির আহমেদ।
এ বিষয়ে দেলওয়ার হোসেন সাঈদীকে গতকাল এজলাসে হাজির করা হয়। বিদেশী আইনজীবী নিয়োগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার আইনজীবীদের পরামর্শ দিতেই বিদেশী এ তিন আইনজীবীকে নিযোগ দেওয়া হয়েছে। তারা হলেন- যুগোশ্লাভিয়া এবং রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী স্টিভেন কে কিউসি, ব্রিটিশ আইনজ্ঞ জন কামেহ ও টবি ক্যাডম্যান। তাদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রাজাকার সাঈদী ট্রাইব্যুনালকে জানান, আমারতো তাদের সঙ্গে যোগাযোগের কোনও সুযোগ নেই। তাদের সঙ্গে মূলত আমার আইনজীবীরাই যোগাযোগ করে থাকেন। পরে সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার সঙ্গে বিদেশী এ আইনজীবীদের কখনও কথা হয়নি।
সাঈদীদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাইব্যুনাল জানান, বিদেশী এ আইনজীবীরা বাংলাদেশের নাগরিক নয়, তারা বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য নন। তাই তারা কোনভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ৭৩ অনুযায়ী কোনোও বিদেশী আইনজীবী নিয়োগ করা যাবে না।
ট্রাইব্যুনাল আরও জানান, এ তিনজন আলজাজিরা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ট্রাইব্যুনাল নিয়ে ইন্টারভিউ দিয়েছেন এবং বিভিন্ন আর্টিক্যাল লিখেছেন। যা ট্রাইব্যুনালকে বিতর্কিত করেছে। তাই এ তিনজনের বিরুদ্ধে ইংল্যান্ড বারের আচরণ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার জন্য আইন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদেশ ঘোষণার পর রাষ্ট্রপক্ষের কৌশলী সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালের বিচারকদের বলেন, আপনারা আজ (সোমবার) যে আদেশ দিয়েছেন সেটি স্বাধীন দেশের স্বাধীন বিচার ব্যবস্থায় মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে ৮ নভেম্বর ঘাতক দালাল নির্মুল কমিটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে তার পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে ব্রিটিশ তিন আইনজীবী ই-মেইলের মাধ্যমে একটি চিঠি পাঠান। যুদ্ধাপরাধের অভিযোগে আটককৃত রাজাকার সাঈদীর পক্ষে বিদেশী তিন আইনজীবী এ চিঠি পাঠায়। এ তিন আইনজীবী চিঠিতে লিখেছিলো, ঘাতক দালাল নির্মুল কমিটির সঙ্গে আপনার সরাসরি সম্পৃক্ততা এ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিষয়টি আমরা আগেই উত্থাপন করেছিলাম।
চিঠিতে বলা হয়, এ তদন্ত কমিশন আমাদের মক্কেল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৯৯৩ সালে তদন্ত কাজ চালিয়েছিলো। আমরা মনে করি তদন্ত কমিশনের সঙ্গে আপনার এ সম্পৃক্ততা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা এবং স্বাধীনতা ঝুঁকির মধ্যে ফেলেছে। এ অবস্থায় আমাদের মক্কেল এ ট্রাইব্যুনালের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে দারুণভাবে উদ্বিগ্ন।
চিঠিতে আরও বলা হয়, ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, গণতদন্ত কমিশন তদন্ত শেষে যে প্রতিবেদন এবং ডকুমেন্ট জমা দিয়েছিলো তার ওপর নির্ভর করবে তারা। আর এ তদন্ত কমিশনের সঙ্গে আপনার সরাসরি সম্পৃক্ততা এ আদালতের গ্রহণযোগ্যতা হারাবে। তাই আপনার প্রতি আমরা পূর্ণ সম্মান জানিয়ে অনুরোধ করছি, আপনি চেয়ারম্যান পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×