দিন কেটে যায়,
রাত হলেই তোমার স্পর্শহীন অনুভূতিতে
অতল গভীর নিসঙ্গতায় পড়ে যাই।
চোখ হয়তো বুজে আসে,
কিন্তু মনের গহীনে নিখুত নির্জনে
অধীর দৃষ্টি ছড়িয়ে ঘনিষ্ট সংলাপ চলে।
তখন তোমার দূরবর্তী অস্তিত্বকে
ভেঙ্গেচূড়ে একাকার করতে ইচ্ছে হয় নিজের সাথে।
না পারবে পালাতে না পারবে হারাতে
আহ সেকি অসীম শূন্যতার মাঝে পূর্নতা
দেবে কি আমায় সেই পূর্নতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




