আলোতে আলোতে নিভে গেলে অপরাজিত অধ্যায়
জেনে নিও এখানে ছিল না বায়বীয় মীনশিশু...
হেটে হেটে বহুদুর চলে যাওয়া যায়-
দম ফুরিয়ে এলে বিশ্রামও নেয়া যায়-
পালিয়ে পালিয়ে হয়ে যাওয়া যায় স্বঘোষিত ফেরারী !
তাতে শেষ হয় কি কখনো
আত্মহত্যার বাসনা পূরণ ?
যে আত্মরতিময় শহরে আমাদের আনাগোনা-
ধূলট শিশুদের বিবস্ত্র চাহনি আমাদের নির্বিকার রাখে-
সেইখানে আমরা কিইবা করতে পারি ছল-চাতুরি ছাড়া ?
নিয়মিত প্রেম আর আধাখোলা বই-পুস্তক...
বগলদাবা করে নিয়ে যাবে একদিন তোমায়-আমায় শিলং পাহাড়ের পাদদেশে...!
হাতে হাতে মুঠোফোন আর
সামনে থাকে নীলবই-
আমরা থাকি না-
আমাদের ছায়ারা যুদ্ধ করে-
ভালোবাসে-ঘৃণা করে-
ক্ষমা-অভিমান-কামনা-
যাবতীয় মানবিক অনুভূতিতে তালিম নেয়...
চলে আসে অপরাজয়ের যবনিকা !
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


