নিরানব্বই কোটি
নিরানব্বই লক্ষ
নিরানব্বই হাজার
নয়শ
নিরানব্বইটা
শব্দ নিয়ে ছুটে গিয়েছিলাম তোমার কাছে…
অথচ একটি ছাড়া
দুনিয়ার আর কোন শব্দ তুমি শুনতে পাও না …
হায় ঈশ্বর জন্মমূক করো নি কেন আমায় তুমি?
কত সহস্র রাত জেগে থাকার পর
তুমি এসে বলবে “ঘুমুতে যাও…”…
ওহে মূর্খ –এ নারী গণিত জানে না…
সে জানে না দু ঠোট ফাক হলে শুধু হাসিই বের হয় না…
ইকারাসের আর্তনাদও ধেয়ে আসে ।
চিৎকার করে তোমাকে বলতে
হবে “এখনি চলে যেও না…”?
আমার প্রতিটি রোমকূপ থেকে
জ্বল জ্বল করে উঠে আসা
হাহাকারের বর্ণালী কি দেখতে পাও না…?
হায়রে অনাথ কবি —এ নারী অন্ধ…
সে দেখে না আমার চোখের
শ্বেত-মন্ডল আর কৃষ্ণ মন্ডল কি নিদারুন সংঘাতে লিপ্ত...
হাজার কপোতাক্ষ শুকিয়ে যাওয়ার পরও আমি নিস্তব্ধ থাকি…!!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


