এভাবে কেউ করে না...
রাত এলে সবাই ঘুমুতে যায়,
বেকার প্রেমিক যায় মুঠোফোনের দাসত্ব গ্রহন করতে...
কিন্তু এভাবে কেউ ঝিম মেরে-
পানির ট্যাঙ্কের উপর উপুড় হয়ে পড়ে থাকে না ।
এতোটা কেউ করে না...
সব অধিকার হারিয়ে ফেলার পর,
সবকিছু ছেড়ে দিয়ে-
শীতের রাতে ইয়ারফোন কানে দিয়ে
নিজের কবর কেউ নিজে খুড়ে না ।
এভাবে কেউ হাসে না...
প্রতিবার ভেঙ্গে পড়ার আগে,
নিয়তিকে নিষ্কলুষ দাবি করে
প্রকৃতির নিয়ম উল্টিয়ে
এন্ট্রপি কমাতে কমাতে-
পরম শুন্যতায় কেউ ভাসে না ।
ওহে ঈশ্বর কোন প্রশ্ন নেই আর অবশিষ্ট,
থাকলেও হয়তো করতাম না,
আমার প্রশ্নের জবাব দিতে আপনি তো আর বাধ্য নন-
আমিতো আর প্রেরিত পুরুষ নই-
তাই ডিকশনারি হাতে বসে বসে
-"ভালোবাসি" শব্দের অর্থ খুজি ।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


