সবকিছু বদলে গেলে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঝূপ করে ঘুম ভেঙ্গে যদি দেখ
পৃথিবীর সব বর্ণ হঠাৎ করে কবিতা হয়ে গেছে...
খুব বেশী অবাক হবে কি তুমি...?
আজারবাইজানের নিরক্ষর জননী-যে কখনো পাবলো নেরুদার নাম শোনে নি...
সে যা বলছে সব ফসলের গান হয়ে যাচ্ছে...
মঙ্গোলিয়া হতে সুমাত্রা দ্বীপে উড়ে যেতে যেতে বোয়িং বিমানটির সব স্বচ্ছ ধোয়াও শিখে গেছে স্বরলিপি...
জার্মানীগামী সদ্য ইঞ্জিনিয়ারের হাতে ধরা স্কলারশিপের কাগজে ছাপানো সব অক্ষর উড়ে এসে বাতাসের গায়ে ভর করে শেষে পাখির পালকে লেগে হয়ে যাচ্ছে নিদারূণ সিম্ফনি...
বালিকার তীব্র অনুভুতিগুলো ঢাকা শহরকে মুম্বাই মনে করে বালকের সদ্য গজানো গোঁফের নিচে এঁকে দিচ্ছে বর্ষার রিনিঝিনি...
সব কিছু গান হয়ে যাচ্ছে দেখ চারদিকে...
সুর পেয়ে যাচ্ছে সব শব্দ...
অক্ষরগুলো হয়ে যাচ্ছে কবিতা...!!
আমার স্পর্শ, প্রতিটি নির্মেদ বাক্য, কলমের শীষ, কানের ইয়ারফোন সব কিছু ...
সামনে খুলে রাখা বই-পুস্তক থেকে ভেসে ভেসে গড়িয়ে পড়ছে সব গ্রাফ,ক্যালকুলেশন,থিউরেম,সূত্র, তোমার চোখের জল...
পারমুটেশন-কম্বিনেশনের সব নিয়ম ভেঙ্গে তারা হয়ে যাচ্ছে একেকটি স্বতন্ত্র কবিতা...!!!
২২টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।