somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিম পারে হাঁসে খায় বাঘদাসে: তারেকের অবৈধ আয় মামুনের একাউন্টে, এভাবেই পাচার..।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অবৈধভাবে আয় করে ২৬ কোটি টাকা তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের একাউন্টের মাধ্যমে বিদেশে পাচার করেন। তার পাচারকৃত অর্থের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ফেরত এনেছে। বাকি ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগ রয়েছে। সংশ্লিট সূত্র এ তথ্য জানায়। জানা গেছে, ২০০৯ সালের ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও মামুনের নামে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে আয় করে বিদেশে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর ২ নং ৪(২) ধারায় মামলা দায়ের করে। অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে ঢাকার বিশেষ আদালতে তথ্য প্রমাণ দাখিল ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে চার্জ গঠন করলেও আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সময় চেয়ে আবেদন করেন। আদালতে তিনি বলেন, অপরাধ সংঘটনের সময়কাল ২০০৩ থেকে ২০০৭ সাল। ২০০২ সালের ৭নং মানি লন্ডারিং প্রতিরোধ আইন বাতিল হয়েছে। তাই ২০০৯ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন দিয়ে এ মামলার বিচার কাজ চলতে পারে না। এ নিয়ে নিম্ন ও উচ্চ আদালতে প্রায় ২ বছর কেটে যায়। সুপ্রিম কোর্ট ও রিভিউ পিটিশন পর্যালোচনাকালে বিজ্ঞ আদালত নির্দেশনা দেন যে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর অধীনে এ বিচারকাজ চালাতে কোনো বাধা নেই। এরপর আসামি পক্ষের আইনজীবী নতুন করে আবার আপত্তি দাখিল করেন।
এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত শনিবার জানান, তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থ পাচারের বিষয়টি বিদেশের আদালতে প্রমাণিত হয়েছে। অর্থ পাচারের মামলার বিচারকাজ বাংলাদেশের আদালতে যখন চূড়ান্ত পর্যায়ে তখন আসামি পক্ষের আইনজীবী অসত্য তথ্য দিয়ে পিটিশন দাখিল করে বিচার কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন।
দুদকের তদন্ত রিপোর্টে অর্থ পাচার সম্পর্কে বলা হয়, তারেক রহমান অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ দেয়ার আশ্বাস দিয়ে গিয়াস উদ্দিন আল মামুনের মাধ্যমে বিদেশী মুদ্রায় অর্থ আদায় করে তা মামুনের একাউন্টে সিঙ্গাপুরস্থ ব্যাংকে জমা রাখেন। তদন্ত চলাকালে জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন আল মামুন অবৈধভাবে উপার্জিত অর্থ পাচারের কথা স্বীকার করেন। তদন্তে আরো বলা হয়, তারেক রহমান নিজ নামে কোনো ব্যাংক একাউন্ট না খুলে তার বন্ধু মামুনের একাউন্টে জমা করেনÑ যা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলন করতেনÑ যার প্রমাণ পেয়েছে দুদক। তারেক রহমান সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল সাপ্লিমেন্টারি গোল্ড ভিসা নং ৪৫৬৮-৮১৭০-১০০৬-৪৬২২ তে ৫৪ হাজার ৯৮২ ইউএস ডলার ব্যয় করেন।
সিঙ্গাপুর সিটি ব্যাংক ২৩ চার্চ স্ট্রিট ক্যাপিটাল স্কোয়ার সিঙ্গাপুর একাউন্ট নম্বর-১৫৮০৫২-এ ১ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৭৭৮ টাকার সমপরিমাণ ইউরো মুদ্রা, ১৯ কোটি ২ লাখ ৪৬ হাজার ৩৮৭ টাকার সমপরিমাণ ইউরো ডলার এবং ১৯ লাখ ৫১ হাজার ৬৭৭ টাকার সমপরিমাণ ব্রিটিশ পাউন্ড মিলে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা অবৈধভাবে পাচার করে জমা করে। এছাড়া যুক্তরাজ্যের ন্যাট জয়েন্ট ব্যাংক আলডিচ ব্রাঞ্চ, পোস্ট বক্স নং-২২১, হিসাব নম্বর ৮৫১৮৪২০১ এবং হিসাব নম্বর ৯৬৮৯৩২৮১-এ মোট ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা অবৈধভাবে পাচার করে জমা করা হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×