somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের পক্ষে দালালি অবশেষে খবর প্রত্যাহার

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে যুদ্ধাপরাধীদের পক্ষে দালালি করতে গিয়ে ব্লগারদের তোপের মুখে পড়েছে যুদ্ধাপরাধীদের মুখপত্রখ্যাত দৈনিক সংগ্রাম ও ডানপন্থী দৈনিক আমার দেশ। এক পর্যায়ে ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শিরোনামে সংবাদটি প্রত্যাহার করে নেয়া হয়। একই সঙ্গে দৈনিক সংগ্রাম ওই সংবাদের জন্য দুঃখ প্রকাশ করে। তবে আমার দেশ খবরটি প্রত্যাহার করে নিলেও কোন ধরনের দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মিথ্যা সংবাদ প্রকাশের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেছেন ব্লগাররা।
গত ৬ ডিসেম্বর দৈনিক সংগ্রাম ও দৈনিক আমার দেশ ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। অনলাইন সংস্করণেও দেখা যায় সংবাদটি। আমার দেশের ওই প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বজুড়ে বিতর্কিত ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে গতকাল (গত শুক্রবার) বাদ জুমা কাবার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আবদুর রহমান আল সুদাইসির নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।’ এই সংবাদের সঙ্গে আরবি ব্যানার হাতে একটি ছবিও ছাপা হয়।
অনলাইন সংস্করণে সংবাদটি দেখে মিথ্যা দাবি করে নাসিম রূপক নামে একজন ব্লগার ব্লগ ও ফেসবুকে প্রতিবাদ জানান। ফেসবুকে নোট আকারে তার লেখার শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে দৈনিক আমার দেশ ও সংগ্রাম পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার।’ ব্লগেও নিজস্ব আইডি থেকে একই লেখা পোস্ট করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই রূপকের ওই নোট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত নোটটি শেয়ার হয়েছে কয়েক শ’ বার। ব্লগে আসে প্রায় দুই শ’ মন্তব্য। পরিস্থিতি বেগতিক দেখে দৈনিক সংগ্রাম তাদের সংবাদটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এ জন্য দুঃখ প্রকাশ করে পত্রিকা কর্তৃপক্ষ। তবে আমার দেশ অনলাইন সংস্করণ থেকে সংবাদটি সরিয়ে নিলেও দুঃখ প্রকাশ করেনি।
ফেসবুক ও ব্লগে ঝড় তোলা ব্যক্তি নাসিম রূপক জনকণ্ঠকে বলেন, এই দুটি পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ দেখে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গুগলের সাহায্য নেন। গুগলে সার্চ দিয়ে ওই নিউজের ছবি সংশ্লিষ্ট অনেকগুলো সংবাদ দেখতে পান তিনি। সবগুলোই আরবি সাইট। আরবি বোঝার জন্য গুগল অনুবাদের সাহায্য নেন তিনি। কিন্তু কোন সাইটের নিউজের সঙ্গেও আমার দেশ পত্রিকার সংবাদের কোন মিল নেই। যে ছবিটি দেয়া হয়েছে সেটিও যে গত বছরের ১৮ অক্টোবর আপলোড করা হয়েছে তার প্রমাণ তুলে দিয়ে বলেন, ছবিটি কাবার গিলাফ পরানোর সময় তোলা হয়েছিল। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকে দুটি পত্রিকা পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষ তথা নয়া প্রজম্মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই তাদের কোন সংবাদ দেখলে তিনি যাচাই করে দেখার চেষ্টা করেন। এ ক্ষেত্রে সেই কাজটি করেন তিনি। তিনি বলেন, দৈনিক সংগ্রাম নিউজ প্রত্যাহার করার পাশাপাশি দুঃখ প্রকাশ করে। কিন্তু আমার দেশ দুঃখ প্রকাশ না করায় তিনি বিস্ময় প্রকাশ করেন। মিথ্যা সংবাদ প্রচার করে যুদ্ধাপরাধীদের বিচারের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিভ্রান্তি সৃষ্টির দায়ে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ও সরকারকে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে দুটি পত্রিকার মিথ্যাচারের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সংগ্রাম যেভাবে দুঃখ প্রকাশ করেÑ ‘বাংলাদেশে আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শীর্ষক সংবাদটি আমাদের প্রিন্ট এডিশনের কোথাও ছাপা হয়নি। কিন্তু অসাবধানতাবশত অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সঙ্গে সংবাদটি প্রত্যাহার করে নেয়া হলো। Ñবার্তা সম্পাদক।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×