মেজর জিয়ার ‘অন বিহাফ অফৃ’ স্বাধীনতা ঘোষণা পাঠ থেকে শুরু করে মৃত্যুর পর তার লাশের সত্যতা নিয়ে নানাভাবে বিতর্ক রয়েছে।
যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়েছিলেন, দলে নিয়েছিলেন। এ কারণেই জিয়া রক্তে ভেজা আমাদের সংবিধান কাটাছেঁড়া করে রক্তাক্ত করেছিলেন। এ কারণেই জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছিলেন।’ মুক্তিযুদ্ধের সময় সর্র্ষের ভেতর ‘পাকি-ভূত’ ছিল, তা পরে নানাভাবে আমাদের স্বাধীন দেশের সর্বনাশ করেছে। পিছিয়ে দিয়েছে দেশের উন্নতি, অগ্রগতি। কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয়নি জিয়ার দল বিএনপি। বরং তার অসমাপ্ত স্বপ্নকে পূরণ করে চলছেন তার স্ত্রী খালেদা জিয়া। তাই জামাতের দোসর হতে তাদের সঙ্গে হাত মিলিয়ে প্রমাণ করছে- তারা যুদ্ধাপারাধীদের পক্ষে। কারণ, তিনিও তো মুক্তিযুদ্ধের নয় মাস ‘নিরাপদে’ ছিলেন পাক বাহিনীর মেজর জমশেদের হাজতে না; হেফাজতে। সেই কৃতজ্ঞতায় এখন সাকা-আজম-নিজামী-মুজাহিদ-সাইদী-কাদের-কামারুজ্জামানদের জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছেন। তাদের মুক্তির দাবিতে মানুষ মারছেন, গাড়ি জ্বালাচ্ছেন, ভাঙচুর করছেন। হরতাল ডাকছেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



