somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চমকে দেওয়ার মতো সাফল্য আছে বাংলাদেশের - গার্ডিয়ানকে অমর্ত্য সেন

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন, ভারতীয় অর্থনীতি দ্রুত শক্তিশালী হচ্ছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। কিন্তু এর পরও কিছু কিছু বিষয়ে ভারতের চেয়ে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যেমন—গরিব মানুষের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্বাস্থ্যসুবিধা, শিক্ষাসুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশুমৃত্যু এবং জন্মহার কমানো।
বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর নতুন বই অ্যান আনসার্টন গ্লোরি-তে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সহকর্মী জ্যঁ দ্রেজের সঙ্গে যৌথভাবে বইটি লিখেছেন তিনি। এতে ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং এর সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন লেখকেরা। বইটি নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে কথা বলেছে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা। এ নিয়ে গত মঙ্গলবার পত্রিকাটিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
অমর্ত্য সেন বলেন, ‘ভারতের জনসংখ্যার অর্ধেকের জন্য কোনো শৌচাগার নেই। নয়াদিল্লিতে যখন বড় বড় অট্টালিকা তৈরি করা হচ্ছে, তখন সেখানে ব্যাপক পরিকল্পনা করা হয়। কিন্তু কাজের লোকদের জন্য শৌচাগার ব্যবস্থা নিয়ে কোনো পরিকল্পনা থাকে না। শ্রেণী, গোত্র ও লিঙ্গ মিলিয়ে এটি একটি ব্যাপক বৈষম্য। এটা খুবই বেদনাদায়ক।’ তিনি বলেন, ‘সেই তুলনায় ভারতের চেয়ে বাংলাদেশ অনেক গরিব। কিন্তু সেখানে শৌচাগার সুবিধা নেই মাত্র ৮ শতাংশ মানুষের।’ এটাকে ‘ভারতের ত্রুটিপূর্ণ উন্নয়ন’ বলে অভিহিত করেন অমর্ত্য।
উন্নয়নের অন্যান্য প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করে অমর্ত্য সেন বলেন, ‘আমাদের মনে হয়, বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ভারতের নীতিনির্ধারকেরা বিব্রত বোধ করবেন। কিন্তু ভারতের চেয়ে অনেক গরিব হওয়া সত্ত্বেও উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যেমন—গড় আয়ু, শিশুদের টিকাদান ও শিশুমৃত্যু কমানো।’
বাংলাদেশে নারীর ক্ষমতায়নেরও প্রশংসা করেন অমর্ত্য সেন। তিনি বলেন, বাংলাদেশের এই সাফল্য সম্ভব হয়েছে শুধু সরকারি নীতি নির্ধারণের মাধ্যমে নয়; বরং এ ক্ষেত্রে ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) ভূমিকা আছে। সব মিলিয়ে বাংলাদেশের সাফল্য চমকে দেওয়ার মতো।
উল্লেখযোগ্য হারে কমেছে জন্মহার, আর শিক্ষায় স্কুলে যাওয়ার দিক দিয়ে ছেলেদের ছাড়িয়ে গেছে মেয়েরা। এসবই বাংলাদেশ করেছে। অথচ তাদের মাথাপিছু আয় ভারতের অর্ধেক। http://www.prothom-alo.com/print/news/369064
আসল লেখা Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×