somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা বিরোধীদের কেন্দ্রীয় কমিটির নামে শিবির সহ মাত্র চারজনের কাজ।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিসিএসসহ সব সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে আজ রবিবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এ উদ্যোগ নিয়েছেন মাত্র চারজন শিক্ষার্থী। কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা যায়,
এ চারজনের একজন শিবিরের সঙ্গে জড়িত। বাকি তিনজনের বিরুদ্ধেও শিবির করার অভিযোগ আছে।

ধর্মঘট আহ্বানকারী চারজনের একজন কালের কণ্ঠের কাছে স্বীকার করেছেন, একটি কেন্দ্রীয় কমিটির নামে এ কর্মসূচির ডাক দেওয়া হলেও আদৌ কোনো কমিটি হয়নি।
গতকাল শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে পাঠানো এক ই-মেইল বার্তায় এ 'ধর্মঘটের' ডাক দেওয়া হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে চারজনের নাম থাকলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করার কোনো সূত্র দেওয়া হয়নি। বিজ্ঞপ্তির শেষে উল্লেখ আছে, 'শাহবাগ মেধা চত্বর/পক্ষে ইসমাইল, লিংকন, রনি, মামুনসহ কেন্দ্রীয় কমিটি।'
অনুসন্ধানে জানা গেছে, ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের শিক্ষার্থী, লিংকন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, রনি ও মামুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী।
শিবিরের একটি ফেসবুক গ্রুপের নাম 'বাঁশের কেল্লা'। এ গ্রুপ থেকেই কোটাবিরোধী আন্দোলনের মূল কলকাঠি নাড়া হচ্ছে বলে খোদ আন্দোলনকারীদের অনেকেই কালের কণ্ঠকে জানিয়েছে। ই-মেইল ঠিকানার সূত্র ধরে খোঁজ নিয়ে দেখা গেছে, ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মামুন (মামুন মাহমুদ) 'বাঁশের কেল্লা'র একজন সক্রিয় কর্মী। শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বাকি তিনজনের বিরুদ্ধেও।
কোটা বাতিলের আন্দোলন ঘিরে কোনো কমিটি হয়েছে কি না- টেলিফোনে জানতে চাইলে গতকাল বিকেল সাড়ে ৬টায় রনি কালের কণ্ঠকে বলেন, 'না, কোনো কমিটি হয়নি।' সংবাদ বিজ্ঞপ্তিতে 'কেন্দ্রীয় কমিটি' শব্দটি উল্লেখ আছে বলে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে একটু থেমে তিনি বলেন, 'এটা আসলে কমিটি না। এ দাবি আদায়ে আন্দোলনে কোনো ডিসিপ্লিন না থাকায় আমরা এটা করেছি।' এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল হলো কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, 'না, এটা ভুল করে না। আমরা কয়েকজন একত্রে এ সিদ্ধান্ত নিয়েছি এই অর্থে।' কোনো সাংগাঠনিক কাঠামোর কথা অস্বীকার করেন তিনি।
আজকের ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রনি বলেন, 'আমরা এক জায়গায় হতে পারছি না। এক জায়গায় হলে পুলিশ ধরে নিয়ে যায়। সে জন্য কয়েকজন মিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
সব সরকারি চাকরিতে সব ধরনের কোটা পদ্ধতি একেবারেই তুলে দেওয়ার যৌক্তিকতা কী জানতে চাইলে রনি বলেন, 'আমরা এটা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। কোটা প্রথা বাতিল করতে হবে। এ দাবিতে আমরা অনড়।'
আপনাদের বিরুদ্ধে শিবির করার অভিযোগ রয়েছে- এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 'আমাদের কারো বিরুদ্ধে এ রকম অভিযোগ নেই। আমাদের কারো বিরুদ্ধে এ অভিযোগ পেলে সে সম্পর্কে ব্যবস্থা নেব।'
কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যেই অনেকে বলছে সব কোটা বাতিল নয়, বরং সংস্কার দরকার- প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে রনি প্রসঙ্গটি এড়িয়ে যান।
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×